ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত শফি আলম মারা গেছেন ভেনামি চিংড়ি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে-মৎস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টেকনাফে মাদক মামলার পলাতক আসামি এবার হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান গর্জনিয়ার উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন শহীদুল্লাহ বাপ্পী শেষ গ্রুপ ম্যাচের আগে ব্রাজিল, মরক্কো, কানাডা ও দক্ষিণ কোরিয়ার জমজমাট কোয়ালিফিকেশন সমীকরণ নাইক্ষ্যংছড়িতে উদ্ধার মানব কঙ্কালের পরিচয় শনাক্তে নমুনা প্রেরণ ঢাকায় উখিয়ার পল্লীসঞ্চয় ব্যাংকের সেই মনির এবার জড়ালেন ১ লাখ ৪০ হাজার ইয়াবা মামলায় সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম নাইক্ষ্যংছড়িতে ফের মাইন বিস্ফোরণে আহত ১ চলে গেলেন ভাষাবিদ অধ্যাপক শাহজাহান মনির পেকুয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায় নিহত, আহত ৩৮ পরিবারের মাঝে ১ কোটি ৪০ লাখ টাকার সহায়তার চেক বিতরণ মামলা প্রত্যাহারের হুমকির পর বাদী সাংবাদিককে অপহরণের চেষ্টা: ইয়াবা গডফাদার ভুট্টো গং এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের মহেশখালীতে ৬তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার করে হেফাজতে নিল পুলিশ সৌদিতে বিদেশি নাগরিকদের জমির মালিক হওয়ার সুযোগ

শেখ হাসিনার ফাঁসির রায়ে পেকুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আনন্দ মিছিল ও পথসভা করেছে পেকুয়া উপজেলা ছাত্রদল৷

সোমবার বিকেল ৪টার দিকে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠ থেকে মিছিলটি বের হয়ে পেকুয়ার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পেকুয়া চৌমুহনীর বিএনপির কার্যালয়ে এসে মিলিত হয়।

এসময় অতি দ্রুত শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানানো হয়।

পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয় বলেন, এ রায় বহুল প্রত্যাশিত একটি রায়৷ মানুষ হত্যার উদ্দেশ্যে যে ট্রাইবুনাল শেখ হাসিনা তৈরি করেছিলো আজ সেই ট্রাইবুনালে তার ফাঁসির রায় প্রদান করা হয়েছে। এ রায়ের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের পরিবারে কিছুটা হলেও স্বস্তি মিলবে। শুধু রায় ঘোষণা করলেই হবে না৷ অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

এদিকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা এড়াতে পেকুয়ায়ও বাড়ানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। মোতায়েন করা হয়েছে পুলিশ, সেনাবাহিনী, আনসার সদস্যদের৷
পাশাপাশি তৎপর রয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

উল্লেখ্য, চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে
পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হলো আজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত শফি আলম মারা গেছেন

শেখ হাসিনার ফাঁসির রায়ে পেকুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

আপডেট সময় : ০৫:২৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫