ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় ঘরের ভেতর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মগনামায় ৯৩১ জেলে পরিবারকে ৭৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেটকারে আগুন, পুড়ে ছাই কক্সবাজারে সাড়ে ৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানিমন্ত্রী এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের জননেতা নুরুল আবছারে চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহবান বাড়লো তেলের দাম: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ‘মালয়েশিয়া এয়ারপোর্ট’ কচ্ছপিয়া ও নোয়াখালী পাড়া: চলছে মানবপাচার ও অপহরণ উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের মৃত্যু জরুরি স্বাস্থ্যসেবায় দেশের শ্রেষ্ঠত্ব অর্জন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগামীর সময়ের কক্সবাজার প্রতিনিধি হলেন সাংবাদিক ইমরান হোসাইন নিজের অস্ত্রের গু’লিতে পুলিশ সদস্য নি’হ’ত কচ্ছপিয়ায় কৃষি কর্মকর্তা জহিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কৃষক সমাবেশ

শীলখালীতে র‌্যাবের অভিযান: জিম্মিদশা থেকে ২৪ জনকে উদ্ধার

টেকনাফের শীলখালীর গহীন পাহাড়ে তিন ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের জিম্মিদশায় থাকা ২৪জনকে উদ্ধার করেছে র‌্যাব।

উদ্ধারকৃতদের মধ্যে ৪জন পুরুষ, ১০জন নারী ও ১০জন শিশু রয়েছে৷

অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারী দালাল চক্রের সদস্যরা সু-কৌশলে পাহাড়ের দিকে পালিয়ে যায় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারি পরিচালক ও সহকারি পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) আ. ম. ফারুক জানিয়েছেন- সাম্প্রতি কক্সবাজারে সাগরপথে সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্র। বিষয়টি মাথায় রেখে র‌্যাব তার গোয়েন্দা নাজরদারি ও মানবপাচার বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব- ১৫ কক্সবাজার এর যৌথ আভিযানিক দল টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গহীন পাহাড়ে দুঃসাহসিক অভিযান পরিচালনা করে।‎ র‌্যাবের ০৩ ঘন্টার রুদ্ধশ্বাস চিরুনী অভিযানে দূর্গম পাহাড় থেকে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে পাচার করার উদ্দেশ্যে উত্তর শীলখালী পাহাড় থেকে মানব পাচারকারী চক্রের সদস্যদের নিকট জিম্মি থাকা মোট ২৪ জন ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আ. ম. ফারুক বলেন- ভিকটিমদের জিজ্ঞাসাবাদে
র‌্যাব জানতে পেরেছে তাদেরকে একটি দালাল চক্র ৩-৪ দিন পূর্বে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবক, যুবতী এবং শিশু বাচ্চা সহ সর্বমোট ২৪ জন কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে উত্তর শীলখালী পাহাড়ের চূড়ায় রোকসানার ঘরে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক আটক করে রাখে। ভিকটিমদের জিজ্ঞাসাবাদ করে পাচারকারী চক্রের ৫ জন সদ্যসের পরিচয় সনাক্ত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে টেকনাফ মডেল থানায় মামলা করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় ঘরের ভেতর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শীলখালীতে র‌্যাবের অভিযান: জিম্মিদশা থেকে ২৪ জনকে উদ্ধার

আপডেট সময় : ০৫:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫