ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : মাছ ধরার ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী এস আলম বাসের ধাক্কায় টমটম উল্টে নারীর মৃত্যু উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা, আসামী ১১৪, গ্রেফতার ২ উখিয়ার পর রামু : নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতির ঘোষনা অনুযায়ী বাইক শো ডাউন ও মিছিল আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ​টেকনাফ-উখিয়ার সীমান্ত নিরাপত্তা ও ৬ দফা নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে ‘নিরাপদ সীমান্ত আন্দোলন’-এর বৈঠক ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’কক্সবাজার জেলা কমিটি ঘোষণা কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন টোকিও বিশ্ববিদ্যালয়ের সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে কক্সবাজারের মেয়ে ইয়াশনা ইকতার এসএসসি ফল প্রকাশের সাম্ভব্য তারিখ জানা গেল বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে : পুলিশ কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

লাল চান্দা নামে কুতুপালং বাজারে প্রতিদিন বিক্রি হয় লাখ টাকার নি’ষি’দ্ধ ‘পিরানহা’!

বিশ্বের অন্যতম শরণার্থী শিবির লাগোয়া উখিয়ার কুতুপালং বাজার, প্রতিদিন এই বাজারে লাখ টাকার নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে ভোক্তাদের সাথে প্রতারণা করছে সংঘবদ্ধ একটি অসাধু চক্র।

স্থানীয় ও রোহিঙ্গা ক্রেতাদের টার্গেট করে বাজারের কতিপয় কিছু মাছ ব্যবসায়ী এই প্রতারণায় লিপ্ত।

সরজমিনের তথ্যপ্রমাণ বলছে, লাল চান্দা মাছ দাবী করে কেজি প্রতি ৪৫০-৫০০ টাকা পিরানহা বিক্রি করছে তারা।

চক্রটির মূল হোতা কুতুপালংয়ের একটি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা খায়রুল আমিন, যার মাধ্যমে চকরিয়া-টেকনাফ সহ বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা হয় নিষিদ্ধ এই মাছ।

সোমবার সকালে বাজারে মাছ কিনতে আসেন একটি এনজিও সংস্থার কর্মকর্তা আবিদ ইসলাম, তিনি পিরানহার প্রকাশ্যে বিক্রি দেখে বিষ্ময় প্রকাশ করেন।

আবিদ বলেন, ‘ পিরানহার অপর নাম রাক্ষুসে মাছ, এটি পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই মাছ বিক্রি বন্ধে প্রশাসনের তৎপর হওয়া উচিত।’

পরিবারের জন্য ‘লাল চান্দা’ মনে করে ক্রয় করা ২ কেজি পিরানহা নিয়ে বাড়ি ফিরছিলেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বাস করা রোহিঙ্গা শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ।

আব্দুল্লাহ বলেন, ‘ আমি স্বল্প বেতনে ক্যাম্পের স্কুলে চাকরি করি। পরিবারের জন্য এই মাছ কিনেছি, বিক্রেতা আমাকে লাল চান্দা বলে বিক্রি করেছে।’

২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সরকারও রাক্ষুসে স্বভাবের কারণে পিরানহা মাছ চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশ বৃদ্ধি, বাজারে বিক্রি এবং বাজার থেকে ক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে সরকার।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক বলেন, রাক্ষুসে মাছ হিসেবে পরিচিত পিরানহা বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

উপজেলায় যদি কেউ নিষিদ্ধ এই মাছ বিক্রি করে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

লাল চান্দা নামে কুতুপালং বাজারে প্রতিদিন বিক্রি হয় লাখ টাকার নি’ষি’দ্ধ ‘পিরানহা’!

আপডেট সময় : ১১:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫