ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

রামুতে বেপরোয়া টমটম গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন পথচারী

কক্সবাজারের রামুতে বেপরোয়া টমটম গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় উপজেলার রামু-মরিচ্যা সড়কের তেমুহনী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত প্রণব বড়ুয়া পল্টু (৬৭) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকূল এলাকার মৃত গান্ধী বড়ুয়ার ছেলে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী জানিয়েছেন, সকালে রামু উপজেলা সদরের হাজারীকুলে একটি চায়ের দোকানে নাস্তা শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এক পর্যায়ে উপজেলা সদরের তেমুহনীর দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সকাল ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে চকরিয়ার নাপিতখালী এলাকায় প্রণব বড়ুয়া পল্টু মারা যান বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

রামুতে বেপরোয়া টমটম গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন পথচারী

আপডেট সময় : ০৯:৩৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪