ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেয়ার নাম করে আনছিলো ইয়াবা : আটক  যুবদল নেতা, দল থেকে বহিস্কার কক্সবাজারে দুইশ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী ১৫ বছর পরও স্মৃতিতে অমলিন নেতা শাহ আলম সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- এমপি কাজল সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার আত্মসমর্পণ করতে আদালতে আসছেন এমপি আমির হামজা একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ সদস্য প্রত্যাহার নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার নজরুল বর্ষ ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে ৬৪ জেলায়: সংস্কৃতিমন্ত্রী দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল ‘এগিয়ে চলো ব্রাজিল’, সতীর্থদের প্রতি নেইমার বিশ্বকাপ জিততে এসেছি, ব্যক্তিগত পুরস্কার নয়: ভিনিসিয়ুস প্রায় ১৪ ঘণ্টার সফর শেষে ঢাকা ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রামুতে পুলিশের অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ আটক নারী

রামুতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে।

বুধবার বিকেলে খুনিয়াপালং ইউনিয়নের ছাদিরকাটা এলাকায় এই অভিযান চালানো হয়।

জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, রামু থানার একটি মামলার পলাতক আসামি আব্দুল্লাহ তার বোন আয়েশা বেগমের সঙ্গে যোগসাজশ করে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করে রেখেছেন। এই তথ্যের ভিত্তিতে ছাদিরকাটা এলাকার জিয়াউর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে বসতঘরের উত্তর পাশে মুরগির খোঁয়াড়ের ভেতর থেকে ৫০ হাজার পিস এবং দক্ষিণ পাশে বাঁশঝাড়ের শুকনো পাতার নিচ থেকে আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মোট ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করার পাশাপাশি ঘটনায় জড়িত আয়েশা বেগমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আয়েশা বেগম খুনিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছাদিরকাটা এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে পুলিশের অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ আটক নারী

আপডেট সময় : ০৩:০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬