ঢাকা ০১:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা?

রামুতে কোরবানির গরু আনতে গিয়ে খুন, অভিযুক্ত দুইজন গ্রেপ্তার

কোরবানির গরু কিনে রামুর গর্জনিয়া এলাকা থেকে ফেরার পথে ডাকাতদের ছুরিকাঘাতে সালাউদ্দিন পারভেজ নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে রামু থানা পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) ভোরে রামু থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, রামু উপজেলার মধ্যম কাউয়ারখোপ এলাকার মেহেদী হাসান (২২) ও শাহেদ ইমরান বাবু (২৫)। তবে ঘটনায় প্রধান অভিযুক্ত জাহেদ এখনো পলাতক রয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আমরা দুজনকে আটক করতে সক্ষম হয়েছি। এই হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদেরও দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে গরু কিনে ফেরার পথে সন্ত্রাসীরা সালাউদ্দিন পারভেজের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।

রামু থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন

রামুতে কোরবানির গরু আনতে গিয়ে খুন, অভিযুক্ত দুইজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫