ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ​ মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার মহেশখালীতে জমিসংক্রান্ত বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু চকরিয়ায় মসজিদের পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যু উখিয়ায় গৃহবধূ হত্যা: যুবকের দায় স্বীকার মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ কক্সবাজারে পেট্রোল সংকট, স্পিডবোট, পর্যটন, মৎস্য ও পরিবহন খাত নিয়ে শঙ্কা লামায় কাঠ বোঝাই ট্রাক খাদে: নিহত ২ মেরিন ড্রাইভে কারের ধাক্কায় পথচারী নিহত মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাগেরহাটে ১৪ মৃত্যু: নববধূকে নিয়ে বরের আর বাড়ি ফেরা হল না স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন কেমন হওয়া উচিত সেহরি-ইফতার
মন্তব্য কলাম

রাজনৈতিক বিশ্লেষণ: ক্ষমতার সমীকরণে এনসিপির কৌশলগত শঙ্কা

রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, বিএনপি ক্ষমতায় এলে এনসিপি উল্লেখযোগ্য ভাবে প্রভাব হারাতে পারে। এতে দলের রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হবে। অনেক বিশ্লেষকের মতে, এই পরিস্থিতিতে রাজনীতির শূন্যস্থান পূরণের সুযোগ পেতে পারে আওয়ামী লীগ।

পর্যবেক্ষকরা মনে করেন, আগামী বা পাঁচ বছর পর জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই সম্ভাবনাই এনসিপির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে—দলটি আশঙ্কা করছে, দীর্ঘমেয়াদে আওয়ামী লীগ আবারও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফিরে আসতে পারে।

এছাড়া, বিএনপি ক্ষমতায় গেলে জামায়াতের সঙ্গে মতপার্থক্য দেখা দেওয়ার আশঙ্কাও রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে বিএনপি সেই সমস্যার দায় আংশিক ভাবে এনসিপির ওপরও চাপিয়ে দিতে পারে।

রাজনৈতিক অঙ্গনে অনেকে মনে করছেন, এনসিপি হয়তো কৌশলগত ভাবে নির্বাচন বিলম্বিত করার পথ খুঁজছে। যদি ভোট আরও চার বছর পিছিয়ে দেওয়া যায়, বিএনপির অভ্যন্তরে ভাঙন দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এনসিপি হয়তো সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে তাদের রাজনৈতিক প্রভাব ও পরিসর সম্প্রসারণের চেষ্টা করবে।

(উল্লিখিত বিশ্লেষণ সম্পূর্ণরূপে অনুমাননির্ভর; বাস্তব কোনো ব্যক্তি বা ঘটনার সঙ্গে মিলে গেলে তা কাকতালীয়।)

লেখক
শেখ জাহাঙ্গীর হাছান মানিক, চিন্তক ও গবেষক।

ট্যাগ :

মন্তব্য কলাম

রাজনৈতিক বিশ্লেষণ: ক্ষমতার সমীকরণে এনসিপির কৌশলগত শঙ্কা

আপডেট সময় : ০৫:৩৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫