ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার তৈরীর প্রস্তাব। কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি নাইক্ষ্যংছড়িতে বৃদ্ধার বোরকার ভিতরে মিলল ২০ হাজার ইয়াবা ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী কক্সবাজার উপকূলে এগোচ্ছে মৌসুমীবায়ু, দেশজুড়ে টানা বৃষ্টির আভাস ফুটবল রোমাঞ্চে ভরা রাত- মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল হ্যাটট্রিক শিরোপার মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ মানবতার আয়োজনে মানববর্জ্যে পরিবেশের বাজছে বারোটা! ‌আপা-ভাইয়া বনাম “স্যার-ম্যডাম”: আমলাতন্ত্রের ভাষায় ঔপনিবেশিকতার দীর্ঘ ছায়া নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা টেকনাফে শীঘ্রই কমিটি পাচ্ছে ছাত্রদল গলায় চানাচুর আঁটকে শিশু আবিদের মৃত্যু

যে কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে, জানালেন মন্ত্রী

ঢাকা: আন্তর্জাতিক বাজারে চলমান সংকটের সঙ্গে সমন্বয় রাখতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (১ জুন) ঈদের দীর্ঘ ছুটির পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ আমদানি নির্ভর দেশ হওয়ায় বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব দেশের বাজারেও পড়ছে। আন্তর্জাতিক বাজারে অন্য দেশগুলো আগে থেকেই দাম সমন্বয় করলেও বাংলাদেশ দীর্ঘদিন ধরে তা স্থিতিশীল রেখেছিল।

তিনি বলেন, আমাদের জ্বালানি আমদানি করতে হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি নির্ভরতার কারণে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নিতে হয়।

মন্ত্রী আরও বলেন, অর্থ মন্ত্রণালয় ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের পরামর্শে গঠিত একটি কমিটির সুপারিশ অনুযায়ী সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।

তিনি বলেন, জনতুষ্টিবাদী সিদ্ধান্ত নেওয়া সরকারের একমাত্র কাজ নয়।

সরকারের দায়িত্ব দীর্ঘমেয়াদে সুশাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
এদিকে জুন মাসের জন্য ডিজেলের মূল্য অপরিবর্তিত রেখে এবং অকটেন, পেট্রল ও কেরোসিনের মূল্য লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রিমূল্য ডিজেল ১১৫ টাকা লিটার, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ (১ জুন) থেকে নতুন এ মূল্য কার্যকর হয়।

এর আগে মে মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল

সূত্র: বাংলানিউজ 24

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে

যে কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে, জানালেন মন্ত্রী

আপডেট সময় : ০১:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬