ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে মাদক মামলার পলাতক আসামি এবার হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান গর্জনিয়ার উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন শহীদুল্লাহ বাপ্পী শেষ গ্রুপ ম্যাচের আগে ব্রাজিল, মরক্কো, কানাডা ও দক্ষিণ কোরিয়ার জমজমাট কোয়ালিফিকেশন সমীকরণ নাইক্ষ্যংছড়িতে উদ্ধার মানব কঙ্কালের পরিচয় শনাক্তে নমুনা প্রেরণ ঢাকায় উখিয়ার পল্লীসঞ্চয় ব্যাংকের সেই মনির এবার জড়ালেন ১ লাখ ৪০ পিসের ইয়াবা মামলায় সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম নাইক্ষ্যংছড়িতে ফের মাইন বিস্ফোরণে আহত ১ চলে গেলেন ভাষাবিদ অধ্যাপক শাহজাহান মনির পেকুয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায় নিহত, আহত ৩৮ পরিবারের মাঝে ১ কোটি ৪০ লাখ টাকার সহায়তার চেক বিতরণ মামলা প্রত্যাহারের হুমকির পর বাদী সাংবাদিককে অপহরণের চেষ্টা: ইয়াবা গডফাদার ভুট্টো গং এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের মহেশখালীতে ৬তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার করে হেফাজতে নিল পুলিশ সৌদিতে বিদেশি নাগরিকদের জমির মালিক হওয়ার সুযোগ তারুণ্য ধরে রাখতে চান? খাদ্যতালিকায় রাখুন এই ৮টি ‘সুপারফুড’ মেসিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় যা বললেন রোনালদো

মুক্তিযুদ্ধ মুক্তিকামী মানুষের সশস্ত্র প্রতিবাদ: ধর্ম উপদেষ্টা

  • কাব্য সৌরভ
  • আপডেট সময় : ০৭:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • 234

মহান মুক্তিযুদ্ধকে জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে বাংলার মুক্তিকামী মানুষের সশস্ত্র প্রতিবাদ হিসেবে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কক্সবাজারের মহেশখালী উপজেলার উত্তর ঝাপুয়ায় আল-ঈমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন ও দুই দশক পূর্তি এবং আল-ঈমান স্মারক-২ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘মহান বিজয়ের ৫৪ পেরিয়ে ৫৫ বছরে পা দিয়েছি। এই ৫৪ বছরে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে অনেক ফারাক রয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কম। আমরা ভালো মানুষ হতে পারিনি। তিনি সকলকে চুরি, লুটতরাজ, দুর্নীতি, নারী নির্যাতনসহ দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিহার করে চরিত্রবান মানুষ হওয়ার অনুরোধ জানান। এছাড়া, বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন।

এসময় ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের সমসাময়িক কিংবা কিছু আগে বা পরে পৃথিবীর বেশ কিছু রাষ্ট্র স্বাধীন হয়েছে। এসকল দেশগুলো কোথায় চলে গেছে। তাদের জিডিপি, মাথাপিছু আয়, রিজার্ভ প্রভৃতি উন্নয়ন সূচকগুলো ঈর্ষণীয়। আর আমরা দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি বানাই। ‘এ জাতীয় লোকদেরকে দেশের শত্রু বলে অভিহিত করেন উপদেষ্টা।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, ‘নারীরা যুগে যুগে আমাদের সমাজের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের রাষ্ট্র পরিচালনায়ও তারা তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। এমনকি যুদ্ধের ময়দানেও নারীরা যুদ্ধ করেছে। আমাদের মহান মুক্তিযুদ্ধেও নারীরা অসামান্য অবদান রেখেছে। নারী শিক্ষার বিকাশে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদের ডীন ও আল-ঈমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ রশীদ জাহেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে চট্টগ্রামের জামিয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার প্রধান পরিচালক আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল প্রধান আলোচকের বক্তব্য রাখেন।

এতে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল হাশেম, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, মহেশখালী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন ও মাদ্রাসার বোর্ড অব ডিরেক্টরসের সদস্য এখলাছুর রহমান প্রমূখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মাদক মামলার পলাতক আসামি এবার হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান

মুক্তিযুদ্ধ মুক্তিকামী মানুষের সশস্ত্র প্রতিবাদ: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০৭:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫