ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশি তারকা সঞ্জয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত নেতার অপপ্রচারে কক্সবাজার যুবদলের ব্যাখ্যা টেকনাফ পৌর জামায়াতের সভায় জেলা আমীর আনোয়ারী – “সীমান্ত জনপদের অধিবাসীরা আতঙ্কে দিনাতিপাত করছে “ কক্সবাজারে মানব পাচার প্রতিরোধে সমন্বয় সভা: সেবাদানকারী প্রতিষ্ঠানের সহযোগিতা জোরদারের আহ্বান ১৯৭৯ সালে রেজুখালে বৃক্ষরোপণ কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরল আলোকচিত্র নৌপরিবহন খাতের আধুনিকায়নে মাতারবাড়ী ও বে-টার্মিনাল নির্মাণে জোর পর্যটন খাতে জিডিপিতে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে চকরিয়ায় সাংবাদিক রাজু ও তার পরিবারকে হেনস্থা : ক্র্যাকের নিন্দা লামায় বিধবা নারীকে ধর্ষণচেষ্টা ও তার শিশু সন্তান অপহরণের চেষ্টা দি কক্সবাজার কোয়েশ্চেন : সমুদ্র, সভ্যতা এবং রাষ্ট্র’র সংকট মদের দাম বাড়ল জেনে নিন ২০২৬ বিশ্বকাপে প্রথমবার চালু হওয়া একগুচ্ছ নতুন নিয়ম মাছ চাষের আড়ালে অবৈধ বালু উত্তোলন, বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু জেনে নিন ২০২৬ বিশ্বকাপে প্রথমবার চালু হওয়া একগুচ্ছ নতুন নিয়ম কক্সবাজারের তরুণ-যুবসমাজের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সাবেক ছাত্রনেতা রিপনের দাবি

মাদকের চাহিদা থাকায় স্মাগলিংও চলমান রয়েছে- কোস্টগার্ড মহাপরিচালক

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ১০:২৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • 488

কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক বলেছেন, মাদকের চাহিদা থাকায় স্মাগলিংও চলমান রয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপে দুস্থ শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে জিয়াউল হক সাংবাদিকদের আরো বলেন, মিয়ানমারের জান্তার সাথে সেদেশের বিদ্রোহী আরাকান আর্মির যুদ্ধ চলমান। যুদ্ধ এমন একটা পর্যায়ে এসেছে, আরকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর পরাজয় হচ্ছে। দুই পক্ষের গোলাগুলির কারণে সীমান্তে একটু ভয় থাকে। এতে আতঙ্কিত হওয়ার দরকার নেই।

তিনি বলেন, টেকনাফ ও সেন্টমার্টিন মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় তাদের নিরাপত্তার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড। মিয়ানমারের ঘটনাটি তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা দেয়ার জন্য কোস্ট গার্ড সদস্যরা সীমান্তের বাসিন্দাদের পাশে রয়েছে।

এসময় তিনি কোস্ট গার্ড সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আভিযানিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।

মাদকদ্রব্য পাচারের ব্যাপারে কোস্টগার্ড প্রধান বলেন, মাদকদ্রব্য পাচারের সাথে সংশ্লিষ্ট এবং জড়িতদের নিরুৎসাহিত করার ব্যাপারে কোস্টগার্ড সক্রিয় রয়েছে। পাশাপাশি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের মাধ্যমে তথ্য সংগ্রহ ও অভিযান চলমান রয়েছে। মাদকের চাহিদা থাকার কারণে স্মাগলিংও চলমান রয়েছে। তবে মাদককে সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্যে কোস্টগার্ড সর্বদা কাজ করে যাবে এবং তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশি তারকা সঞ্জয়

মাদকের চাহিদা থাকায় স্মাগলিংও চলমান রয়েছে- কোস্টগার্ড মহাপরিচালক

আপডেট সময় : ১০:২৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪