ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক-বেশী লাভের আশায় ওজনে কম দেয়া যাবে না উখিয়ায় ডাম্পারের চাপায় নারীর মৃত্যু; শিশুসহ আহত ৩ লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান, পিস্তলসহ পাচারকারী আটক আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরুসহ ট্রাক জব্দ, আটক ৫ মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবে না -জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত উখিয়ায় মানববন্ধন করে আলোচিত ‘ছৈয়দাখাতুন’ হত্যা মামলা প্রত্যাহার দাবি! জাতিসত্তার কবি নূরুল হুদার জন্মভিটায় চুরি, উধাও ২০০ বছরের পুরনো সিন্ধুক ওশান প্যারাডাইসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি: শতাধিক কর্মীর ব্লাড গ্রুপিং, ১২ জনের রক্ত সংগ্রহ কুতুবদিয়া ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন মহেশখালীতে জমকালো আয়োজনে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন রাস্তার পাশে মিলল ভবঘুরে বৃদ্ধের মরদেহ খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায় শিশু সাদিক ৯ বছরের শিশুকে ধর্ষণ: দুই মাস পর আটক প্রধান আসামি

মাটি খুঁড়ে ফের বিপুল মাদক-অস্ত্র পেলো নৌবাহিনী

টেকনাফে মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা বিপুল পরিমাণ মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (৪ মে) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় বিশেষ অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র জব্দ করা হয়।

নৌবাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইটভাটার নির্দিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অভিযানস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলিও জব্দ করা হয়। অভিযানের সময় আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নরুল কবিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নৌবাহিনীর দাবি, মাদক ও অস্ত্রগুলো অত্যন্ত গোপনীয়ভাবে মাটির নিচে সংরক্ষণ করা হয়েছিল। যা চোরাচালান চক্রের একটি সুসংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত দেয়।

টেকনাফ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার বলেন, উদ্ধারকৃত মাদক, আগ্নেয়াস্ত্র ও গুলি এবং আটক ব্যক্তিকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনীর এই কর্মকর্তা জানান, উপকূলীয় এলাকা বিশেষ করে টেকনাফ সীমান্তকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র চোরাচালান চালিয়ে আসছে সংঘবদ্ধ চক্রগুলো। এসব চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।

তারা আরও বলেন, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে এবং মাদক-অস্ত্র চোরাচালান রোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক-বেশী লাভের আশায় ওজনে কম দেয়া যাবে না

মাটি খুঁড়ে ফের বিপুল মাদক-অস্ত্র পেলো নৌবাহিনী

আপডেট সময় : ০৬:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬