ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন প্রবাসীর পাঠানো মালামাল আত্মসাতের অভিযোগ, যোগাযোগ বিচ্ছিন্ন রহমতুল্লাহ ও তার স্ত্রী’র চকরিয়ায় পা’চা’রচ’ক্রের নারী সদ’স্য গ্রে’প্তা’র শুভ বুদ্ধ পূর্ণিমা: কক্সবাজারে বর্ণাঢ্য র‍্যালি ও সদ্ধর্ম সভার ব্যাপক প্রস্তুতি নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরুসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি হাইকোর্টের রায়ে শিলখালীর ইউপি চেয়ারম্যান পদে বহাল কামাল হোসেন কক্সবাজারে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত চকরিয়ায় বাস চাপায় বিএনপি নেতার মৃত্যু মেরিন ড্রাইভে ‘চান্দের গাড়ি’ বন্ধের দাবি, জেলা প্রশাসককে স্মারকলিপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত: গণমিছিল সফল করার আহ্বান জামায়াত নেতার টেকনাফের বাহারছড়ায় জেলেদের মাঝে চাল বিতরণ ৭ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি ‘মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে’ দুর্যোগকালীন সময়ের জন্য কক্সবাজারে ৬৩৮ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে, থাকবে জরুরি মেডিক্যাল টিম রোহিঙ্গা ক্যাম্পের জলাশয়ে নারীর মরদেহ উদ্ধার

মাছবোঝাই পিকআপে ১ লাখ ৭২ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

কক্সবাজারের টেকনাফে মাছবোঝাই একটি মিনি পিকআপ থেকে ১ লাখ ৭২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় টেকনাফের শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বুধবার (৮ এপ্রিল) সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছবোঝাই একটি মিনি পিকআপ চেকপোস্টে পৌঁছালে সদস্যরা তল্লাশি চালান। একপর্যায়ে মাছের ড্রামের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ২০টি পোটলা থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এ সময় পিকআপের চালক মো. ফিরোজ (৩৫) ও হেলপার মো. ফয়সালকে (২০) আটক করা হয়। তাঁদের কাছ থেকে মাদক পাচারে ব্যবহৃত মিনি পিকআপটিও জব্দ করা হয়েছে। ফিরোজ টেকনাফের নতুন পল্লান পাড়া এলাকার বাসিন্দা এবং ফয়সাল নাইটংপাড়া গ্রামের বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম নিশ্চিত করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে ইয়াবাগুলো টেকনাফের লামা বাজার এলাকা থেকে সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় নেওয়া হচ্ছিল।

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেছেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।”

ট্যাগ :

মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

মাছবোঝাই পিকআপে ১ লাখ ৭২ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

আপডেট সময় : ১২:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬