ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুর ২৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট, ব্যাহত পাঠদান রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে: হাইকমিশনার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ১০ ভূমিকম্প তিস্তাসহ দেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে ঢাকা-বেইজিং ঐকমত্য রামুর খুনিয়াপালংয়ে রহস্যজনক লাশ উদ্ধার: স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা ‘মনে হচ্ছিল, পুরো ভবনটি মাথার ওপর ভেঙে পড়বে’, ভেনেজুয়েলায় নিহত ৩২, আহত ৭০০ বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর  ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত শফি আলম মারা গেছেন ভেনামি চিংড়ি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে-মৎস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টেকনাফে মাদক মামলার পলাতক আসামি এবার হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান গর্জনিয়ার উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন শহীদুল্লাহ বাপ্পী শেষ গ্রুপ ম্যাচের আগে ব্রাজিল, মরক্কো, কানাডা ও দক্ষিণ কোরিয়ার জমজমাট কোয়ালিফিকেশন সমীকরণ

মহেশখালীতে জমকালো আয়োজনে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন

  • কাব্য সৌরভ:
  • আপডেট সময় : ০৮:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • 504

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি এবং সমৃদ্ধ ভবিষৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালী উপজেলায় ভূমিসেবা মেলা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করেন।

উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী এ ‘ভূমি সেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।

​সপ্তাহব্যাপী এই মেলার উদ্বোধন উপলক্ষে র‍্যালী পরবর্তী আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ।

বক্তব্যে তিনি বলেন, মানুষের ভূমি সেবাকে সরকারের এই যুগোপযোগী উদ্যোগকে সহজলভ্য ভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বর্তমান সরকার সম্পূর্ণ ডিজিটাল ও সহজ উপায়ে সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন আধুনিক সেবার মাধ্যমে এখন মানুষ ঘরে বসেই নির্বিঘ্নে সেবা যাতে নিতে পারে তার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহবান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, উপজেলা সাব রেজিষ্ট্রার আব্দুল্লাহ আল মামুন। এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেলার মূল লক্ষ্য নাগরিকদের এ নতুন সেবার সঙ্গে পরিচিত এবং সরাসরি সেবা প্রদান করা।

​ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে আলোচনা সভার মূল আলোচ্য বিষয় হিসেবে উপস্থাপন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুর ২৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট, ব্যাহত পাঠদান

মহেশখালীতে জমকালো আয়োজনে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন

আপডেট সময় : ০৮:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬