ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত শফি আলম মারা গেছেন ভেনামি চিংড়ি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে-মৎস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টেকনাফে মাদক মামলার পলাতক আসামি এবার হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান গর্জনিয়ার উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন শহীদুল্লাহ বাপ্পী শেষ গ্রুপ ম্যাচের আগে ব্রাজিল, মরক্কো, কানাডা ও দক্ষিণ কোরিয়ার জমজমাট কোয়ালিফিকেশন সমীকরণ নাইক্ষ্যংছড়িতে উদ্ধার মানব কঙ্কালের পরিচয় শনাক্তে নমুনা প্রেরণ ঢাকায় উখিয়ার পল্লীসঞ্চয় ব্যাংকের সেই মনির এবার জড়ালেন ১ লাখ ৪০ হাজার ইয়াবা মামলায় সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম নাইক্ষ্যংছড়িতে ফের মাইন বিস্ফোরণে আহত ১ চলে গেলেন ভাষাবিদ অধ্যাপক শাহজাহান মনির পেকুয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায় নিহত, আহত ৩৮ পরিবারের মাঝে ১ কোটি ৪০ লাখ টাকার সহায়তার চেক বিতরণ মামলা প্রত্যাহারের হুমকির পর বাদী সাংবাদিককে অপহরণের চেষ্টা: ইয়াবা গডফাদার ভুট্টো গং এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের মহেশখালীতে ৬তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার করে হেফাজতে নিল পুলিশ সৌদিতে বিদেশি নাগরিকদের জমির মালিক হওয়ার সুযোগ

ভারতের ‘পলাতক’ জীবনে শেষ হচ্ছে ওবায়দুল কাদের অধ্যায়?

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখার পর চিকিৎসায় সাড়া না দেয়ায় তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৫ জানুয়ারি) কলকাতার সিনিয়র এক সংবাদকর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শারীরিক অবস্থা সংকটাপন্ন ওবায়দুুল কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পরও সাড়া দেননি তিনি। পরে তার আত্মীয়রা তাকে বাসায় নিয়ে যান। বর্তমানে সেখানেই ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন কাদের।’

জানা গেছে, ‘বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার রাজারহাট নিউটাউনের কাছে গোপন বাড়িতেই চলে তার চিকিৎসা।’

গত বছরের জুনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তিনি এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন কাদের।

ওবায়দুল কাদের ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪-এর আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি।

সূত্র : চ্যানেল ২৪

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত শফি আলম মারা গেছেন

ভারতের ‘পলাতক’ জীবনে শেষ হচ্ছে ওবায়দুল কাদের অধ্যায়?

আপডেট সময় : ০৮:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬