ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা

ব্রাজিল-আর্জেন্টিনার ঐতিহ্যকে কাজে লাগিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্যকে কাজে লাগিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশে ‎ব্রাজিল-আর্জেন্টিনার জাতীয় দলকে এনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার স্পোর্টস ডিপ্লোম্যাসিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকার সর্বস্তরে খেলাকে ছড়িয়ে দিতে কাজ করছে। ফুটবল উন্মাদনাকে কাজে লাগিয়ে বিশ্ব সম্প্রীতি গড়ে তোলায় সরকারের চলমান প্রচেষ্টা অব্যাহত থাকবে। ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলের যে স্ট্রাকচার রয়েছে, তাদের অবকাঠামো ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে এবং তাদের সাথে কথা বলে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের মাধ্যমে দেশের ফুটবলকে তৃণমূল পর্যায় থেকে উন্নয়নের চিন্তা রয়েছে।

এছাড়াও এই ফুটবল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো জিয়াস ফেরেস ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

সূত্র: যমুনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনার ঐতিহ্যকে কাজে লাগিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০১:২০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬