ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনায় উদ্বেগ জেলা আইনজীবী সমিতির,পৃথক তদন্ত কমিটি গঠনের দাবি জামিনে বেরিয়ে ফের আটক গর্জনিয়ার আলোচিত শাহীন ডাকাত টেকনাফে টাকা দিয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ, ইয়াবা পাচারে আটক ভুয়া সাংবাদিক সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে ঈদের আনন্দ কেড়ে নিল আগুন, খোলা আকাশের নিচে শত পরিবার চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় নছিমন চালক নিহত পেকুয়ায় বজ্রপাতে এক নারীর মৃত্যু ঈদকে সামনে রেখে পর্যটন শহরে নিরাপত্তা ও সেবায় বিশেষ উদ্যোগ কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুই জামাত সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় পবিত্র হজ আজ সীমান্ত শহরে ব্রাজিল উন্মাদনা মহাসড়কে কোরবানির পশুর হাট, যানজটে ভোগান্তি আদালত প্রাঙ্গণে গুলি, দুই মামলায় আসামি ১৩ এবার উখিয়া সীমান্তে মাইনে উড়ে গেল রোহিঙ্গা যুবকের গোড়ালি টেকনাফে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত সর্দার গফুর গ্রেফতার

বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ নির্বাচনে প্রভাব ফেলবে না: পরিবেশ উপদেষ্টা

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত শুক্র ও শনিবার বিদেশি কূটনৈতিক মিশনগুলোতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে অন্তত দুইটি মিশনের কর্মকর্তারা বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে, শুধুমাত্র মৌখিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিদেশি মিশনগুলোতে ফোন করে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলতে বলেছেন বলেও তারা জানিয়েছেন। তবে, এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

রাষ্ট্রপতির ছবি সরানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও গুঞ্জন তৈরি হয় যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকেও শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হতে পারে।

এমন অবস্থায় রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোন প্রভাব ফেলবে না।

অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্দেশনা বাস্তবায়নের কারণে চ্যান্সারি কমপ্লেক্স, মিশন প্রধানের বাড়ি এবং মিটিং রুমে এখন আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি থাকবে না।

সূত্র: বিবিসি বাংলা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ নির্বাচনে প্রভাব ফেলবে না: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫