ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় সলিমুল্লাহ খানকে কক্সবাজার কমিউনিটি আলায়েন্সের শুভেচ্ছা

বাংলা ভাষা ও সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার-২০২৪ গ্রহণ করেছেন কক্সবাজারের কৃতি সন্তান, বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক সলিমুল্লাহ খান। প্রবন্ধ/গদ্য ক্যাটাগরিতে তার এই প্রাপ্তি কক্সবাজারবাসীর জন্য এক অনন্য গর্বের বিষয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুরস্কারটি প্রদান করেন, যা সলিমুল্লাহ খানের জ্ঞানচর্চা, সাহিত্যিক বিশ্লেষণ ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতি জাতির আনুষ্ঠানিক স্বীকৃতি।

কক্সবাজার কমিউনিটি আলায়েন্স তার এই কৃতিত্বে গর্বিত ও আনন্দিত। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও সাফল্য কামনা করেছে সংগঠনটি।

সংক্ষিপ্ত জীবনী

সলিমুল্লাহ খান ১৯৫৮ সালের ১৮ আগস্ট কক্সবাজার জেলার মহেশখালীতে জন্মগ্রহণ করেন*। তার পিতা ছিলেন একজন রাজনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে উচ্চশিক্ষা গ্রহণের পর তিনি নিউ ইয়র্কের ‘দ্য নিউ স্কুল’ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন এবং ‘ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকিং তত্ত্ব, ১৭৯৩-১৮৭৭’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি সেন্টার ফর অ্যাডভান্সড থিওরির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় সলিমুল্লাহ খানকে কক্সবাজার কমিউনিটি আলায়েন্সের শুভেচ্ছা

আপডেট সময় : ০২:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫