ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ

প্রতিমন্ত্রী নাকি চিফ হুইপ? শহীদ জিয়ার সঙ্গী শাহজাহান চৌধুরীকে যা দিতে পারে বিএনপি

রুদ্ধশ্বাস জয়ে ৫ম বারের মত জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

১৯৭৮ সালে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাত ধরে বর্ষীয়ান এই রাজনীতিবিদ (তৎকালীন সময়ে রাজাপালংয়ের ইউপি চেয়ারম্যান) বিএনপির রাজনীতিতে পা রাখেন, পরবর্তী বছর ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে তিনি প্রথমবার জয় পান।

২০২৬ সালের নির্বাচন সহ মোট ৯ বার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা শাহজাহান চৌধুরী ১৯৯১, ১৯৯৬ (ষষ্ঠ) ও ২০০১ সালেও জয়ী হয়েছিলেন।

১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং ১৯৯৬ (সপ্তম) , ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এবার নির্বাচিত হওয়ার আগে ও পরে উখিয়া-টেকনাফের বিএনপি নেতাকর্মীদের আলোচনায় প্রাধান্য পায়- শাহজাহান চৌধুরী পেতে পারেন মন্ত্রীত্ব। ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন ফেসবুকে অনেকেই লিখেছেন , তিনি ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী হতে পারেন।

১৯৭৯ সালের ২য় জাতীয় সংসদে সবচেয়ে নবীন হুইপ শাহজাহান চৌধুরী বিএনপি যতবার ক্ষমতাসীন হয়েছে ততবারই বিভিন্ন দায়িত্ব পেয়েছেন।

৫ম জাতীয় সংসদে তিনি পার্বত্য চট্রগ্রামে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত সর্বদলীয় সংসদীয় কমিটির অন্যতম সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ছিলেন।

৮ম জাতীয় সংসদে শাহজাহান চৌধুরী গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। ১/১১ সরকারের সময় বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এর সাথে থেকে দলের জন্য সংকটকালীন সময়ে তিনি পুরো চট্রগ্রাম বিভাগে দলের সমন্বয়ের দায়িত্বে থেকে দলকে ঐক্যবদ্ধ রাখতে বিশেষ ভুমিকা পালন করেন।

কক্সবাজার জেলা বিএনপির দীর্ঘ সময়ের প্রধান মুখপাত্র তথা সভাপতি হিসেবে দায়িত্বপালন করা শাহজাহান চৌধুরীর জন্য ভোট চেয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ কোটবাজারের নির্বাচনি সভায় বলেছিলেন ‘তিনি আরো বেশি মর্যাদাবান হবেন।’

সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির আলোচিত শীর্ষ নেতাদের একজন এই সময়ে জাতীয় রাজনীতির পরিচিত মুখ সালাহউদ্দিন আহমদ , মন্ত্রীসভায় তিনি গুরুত্বপূর্ণ স্থান পেতে যাচ্ছেন যা প্রায় নিশ্চিত।

এবার চট্টগ্রাম বিভাগে ১৪ টি আসনে নিরংকুশ জয় পেয়েছে বিএনপি, সে অনুযায়ী বিভাগ থেকে মন্ত্রীর সংখ্যাও হতে পারে বেশি। বয়োজ্যেষ্ঠতা ও অভিজ্ঞতায় শাহজাহান চৌধুরী মন্ত্রীর দাবিদার হলেও দলীয় এবং আঞ্চলিক সমীকরণে তিনি প্রতিমন্ত্রীত্ব পেতে পারেন।

তবে প্রাজ্ঞ্যতার জায়গায় দলের নির্বাচিত সবচেয়ে বেশি বয়সী সংসদ সদস্যদের মধ্যে অন্যতম এবং পার্লামেন্টে হুইপের দায়িত্বপালনের পূর্ব অভিজ্ঞতা থাকায় তার চিফ হুইপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় একটি সূত্রে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

প্রতিমন্ত্রী নাকি চিফ হুইপ? শহীদ জিয়ার সঙ্গী শাহজাহান চৌধুরীকে যা দিতে পারে বিএনপি

আপডেট সময় : ১০:৪২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬