ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত শহরে ব্রাজিল উন্মাদনা মহাসড়কে কোরবানির পশুর হাট, যানজটে ভোগান্তি আদালত প্রাঙ্গণে গুলি, দুই মামলায় আসামি ১৩ এবার উখিয়া সীমান্তে মাইনে উড়ে গেল রোহিঙ্গা যুবকের গোড়ালি টেকনাফে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত সর্দার গফুর গ্রেফতার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ শুভ জন্মদিন কাজী নজরুল ইসলাম হিটস্ট্রোক এড়াতে যেসব খাবার ও পানীয় জরুরি জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারীর সহধর্মিণীর ইন্তেকাল রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স গঠিত: প্রেসিডেন্ট আরফাত,সেক্রেটারি তৌফিক গরু বিক্রি করতে যাওয়ার পথে গাড়ি উল্টে মৃত্যু লামায় সিএনজি দূর্ঘটনায় চালক নিহত, আহত ৫ রামুর মনিরঝিলে আওয়ামী লীগ নেতা জহির মেম্বারের ছেলে রিয়াজ উদ্দীন ধর্ষণ মামলায় আটক কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতারণার ফাঁদ ভাঙুন, মানব পাচার রুখুন

প্রতারণার চকচকে প্রলোভনের আড়ালে লুকিয়ে থাকে মানব পাচারের ভয়াবহ ফাঁদ। চাকরি, বিদেশে উন্নত জীবনের স্বপ্ন কিংবা দ্রুত আয়! এসব আশার গল্প দেখিয়ে অসাধু চক্র নিরীহ মানুষকে ঠেলে দেয় অনিশ্চিত অন্ধকারে। সচেতনতার অভাব ও অসতর্কতা এই অপরাধকে আরও সহজ করে তোলে।

মানব পাচারের পেছনে বেশ কিছু গভীর সামাজিক ও অর্থনৈতিক কারণ জড়িত। দারিদ্র্য ও বেকারত্ব মানুষকে দ্রুত আয়ের আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আর সেই সুযোগই নেয় পাচারকারী চক্র। অশিক্ষা ও সচেতনতার অভাবে অনেকেই বিদেশে চাকরি বা ভালো জীবনের প্রলোভনে সহজেই প্রতারিত হয়। রাজনৈতিক প্রতিহিংসা, সমাজের সৃষ্ট নানা বৈষম্য তাদেরকে আরও বেশি ঝুঁকির মধ্যে ঠেলে দেয়। একই সঙ্গে দুর্বল আইন প্রয়োগ কিংবা দুর্বল প্রশিসনিক কাঠামো, রাজনৈতিক প্রভাব বিস্তার, সীমান্ত এলাকায় পর্যাপ্ত নজরদারির অভাব এবং সংগঠিত অপরাধচক্রের দৌরাত্ম্য এই সমস্যাকে আরও জটিল করে তোলে। তাছাড়া প্রযুক্তির অপব্যবহার করে লোভনীয় বিজ্ঞাপনের দ্বারা অনলাইন মাধ্যমেও প্রতারণার ফাঁদ তৈরি হচ্ছে, যা মানব পাচারকে নতুন মাত্রা দিচ্ছে।

মানব পাচার রোধে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। প্রথমত, সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, যেন তারা ভুয়া চাকরি বা বিদেশে যাওয়ার প্রলোভনে সহজে প্রতারিত না হয়। শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ বৃদ্ধি করলে মানুষ বিকল্প জীবিকা খুঁজে পাবে এবং ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াবে না। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো, কঠোরভাবে আইন প্রয়োগ এবং পাচারকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা ও স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় করা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি, প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে জনগণকে সচেতন করা এবং অনলাইনে প্রতারণা শনাক্তে ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সর্বোপরি, সরকার, বেসরকারি সংস্থা ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই পারে মানব পাচার প্রতিরোধে টেকসই পরিবর্তন আনতে।

লেখক-মাহাবুব কাউসার
উন্নয়নকর্মী

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রতারণার ফাঁদ ভাঙুন, মানব পাচার রুখুন

আপডেট সময় : ০৭:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬