ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে’ দুর্যোগকালীন সময়ের জন্য কক্সবাজারে ৬৩৮ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে, থাকবে জরুরি মেডিক্যাল টিম রোহিঙ্গা ক্যাম্পের জলাশয়ে নারীর মরদেহ উদ্ধার “অদম্য নারী” পুরস্কার পেলেন কক্সবাজারের ১১ নারী খুনিয়া পালংয়ে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হোটেল কক্ষে অর্ধগলিত মরদেহ উদ্ধার অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, নগদ টাকা ও মোবাইল উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাত, আহত ৫ নারী বাসযাত্রীর ব্যাগে মিললো ২.৭ কেজি গাঁজা জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় এক লাখ ইয়াবা উদ্ধার অবৈধভাবে রোহিঙ্গাদের নগদ টাকা বিতরণ, তদন্তের মুখে এনজিও সওয়াব

পেকুয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বাচ্চু মিয়ার মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শোক

পেকুয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রবীণ বিএনপি নেতা আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়ার (৮৬) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬ ইং) ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, মরহুম আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়া বিএনপির একজন বিশ্বস্ত বন্ধু ও জনদরদী নেতা ছিলেন। তিনি দলের দুঃসময়ে দলকে নানাভাবে সাহায্য সহযোগিতা দিয়ে দলকে আগলে রেখেছিলেন। পেকুয়া উপজেলা বিএনপি একজন প্রবীণ বিএনপি নেতাকে হারিয়েছে।

বিবৃতিতে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য বিএনপি নেতা আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়া বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬ ইং) সকাল ৯.১০ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য রাজনৈতিক গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় গুরামিয়া চৌধুরী ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্র জানিয়েছে।

এদিকে পেকুয়া উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বাচ্চু মিয়ার মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শোক

আপডেট সময় : ০৬:৫২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬