ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ প্রথমবারের মতো স্থানীয় ভিসি পেল সিবিআইইউ : দায়িত্ব নিলেন ড. মোকতার আহমেদ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো? রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী খুঁটির উপর ভর করে আছে কালভার্ট, ঝুঁকিতে কয়েক হাজার মানুষ রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্লাহ (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবনপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত আমান উল্লাহ ওই এলাকার ছাবের আহমদের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে গাছের ছায়া পড়ায় আমান উল্লাহ গাছের ডালপালা কাটতে গাছে ওঠেন। এ সময় গাছের একটি ডাল বৈদ্যুতিক তারের উপর পড়ে। সেটি সরানোর চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে আহত অবস্থায় পেকুয়া নূর হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আশিক বলেন, “বাড়িতে গাছের ডালপালা কাটার সময় অসাবধানতাবশত আমান বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৪:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫