ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক-বেশী লাভের আশায় ওজনে কম দেয়া যাবে না উখিয়ায় ডাম্পারের চাপায় নারীর মৃত্যু; শিশুসহ আহত ৩ লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান, পিস্তলসহ পাচারকারী আটক আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরুসহ ট্রাক জব্দ, আটক ৫ মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবে না -জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত উখিয়ায় মানববন্ধন করে আলোচিত ‘ছৈয়দাখাতুন’ হত্যা মামলা প্রত্যাহার দাবি! জাতিসত্তার কবি নূরুল হুদার জন্মভিটায় চুরি, উধাও ২০০ বছরের পুরনো সিন্ধুক ওশান প্যারাডাইসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি: শতাধিক কর্মীর ব্লাড গ্রুপিং, ১২ জনের রক্ত সংগ্রহ কুতুবদিয়া ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন মহেশখালীতে জমকালো আয়োজনে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন রাস্তার পাশে মিলল ভবঘুরে বৃদ্ধের মরদেহ খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায় শিশু সাদিক ৯ বছরের শিশুকে ধর্ষণ: দুই মাস পর আটক প্রধান আসামি

পিএমখালীতে সীমানা বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে জমি সংক্রান্ত সীমানা বিরোধের জেরে মোবিনুল হক (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের উত্তর পরানিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোবিনুল হক উপজেলার মাইজপাড়া এলাকার মৃত নবী উল্লাহ ও মৃত দিলোয়ারার ছেলে। তিনি বর্তমানে পিএমখালীর ৪ নম্বর ওয়ার্ডের উত্তর পরানিয়া পাড়ায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবিনুল হকের সঙ্গে তাঁর প্রতিবেশী আবু সৈয়দের ছেলে মো. আলমগীর (২৮) দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য সোমবার সন্ধ্যায় স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে রাত হয়ে যাওয়ায় বৈঠকটি আংশিক শেষ করে বাকি অংশ পরদিন করার সিদ্ধান্ত নিয়ে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান। এরপর থেকেই অভিযুক্ত আলমগীর এলাকায় উচ্চস্বরে হুমকি-ধমকি দিতে থাকেন। রাত সাড়ে ৯টার দিকে মোবিনুল হক বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বাংলাবাজার থেকে খুরুশকুলগামী সড়কের ফরিদের দোকানের উত্তর পাশে পৌঁছালে ওঁত পেতে থাকা আলমগীর ও তাঁর সহযোগীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার পর প্রধান আসামি আলমগীরসহ জড়িত অন্যদের গ্রেপ্তারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ওসি ছমিউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে সম্ভাব্য স্থানে অভিযান চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক-বেশী লাভের আশায় ওজনে কম দেয়া যাবে না

পিএমখালীতে সীমানা বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০১:৪৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬