ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক-বেশী লাভের আশায় ওজনে কম দেয়া যাবে না উখিয়ায় ডাম্পারের চাপায় নারীর মৃত্যু; শিশুসহ আহত ৩ লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান, পিস্তলসহ পাচারকারী আটক আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরুসহ ট্রাক জব্দ, আটক ৫ মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবে না -জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত উখিয়ায় মানববন্ধন করে আলোচিত ‘ছৈয়দাখাতুন’ হত্যা মামলা প্রত্যাহার দাবি! জাতিসত্তার কবি নূরুল হুদার জন্মভিটায় চুরি, উধাও ২০০ বছরের পুরনো সিন্ধুক ওশান প্যারাডাইসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি: শতাধিক কর্মীর ব্লাড গ্রুপিং, ১২ জনের রক্ত সংগ্রহ কুতুবদিয়া ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন মহেশখালীতে জমকালো আয়োজনে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন রাস্তার পাশে মিলল ভবঘুরে বৃদ্ধের মরদেহ খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায় শিশু সাদিক ৯ বছরের শিশুকে ধর্ষণ: দুই মাস পর আটক প্রধান আসামি

নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে সিমেন্টসহ আটক ১১ জন, বোট জব্দ

সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্টসহ একটি বোট এবং ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

রবিবার রাতে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ এই কার্যক্রম পরিচালনা করে।

​নৌবাহিনী সূত্র জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রে অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত টহল পরিচালনা করছে নৌবাহিনী। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ এপ্রিল রাত ১১টার দিকে সেন্টমার্টিন লাইটহাউজ থেকে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট শনাক্ত করা হয়। পরবর্তীতে নৌবাহিনীর জাহাজটি দ্রুত ওই অবস্থানে পৌঁছে ‘এফবি আব্দুর রহমান-২’ নামক বোটটিকে চ্যালেঞ্জ করে এবং সেটি আটক করতে সক্ষম হয়।

​আটককৃত বোটটিতে তল্লাশি চালিয়ে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট পাওয়া যায়, যা অবৈধভাবে মায়ানমারে পাচার করা হচ্ছিল। এ সময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করে নৌবাহিনী।

উদ্ধারকৃত বোট ও জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।

​বর্তমানে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক-বেশী লাভের আশায় ওজনে কম দেয়া যাবে না

নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে সিমেন্টসহ আটক ১১ জন, বোট জব্দ

আপডেট সময় : ০৬:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬