ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎কেপ ভার্দের বিপক্ষে হেরে বিদায় নেবে আর্জেন্টিনা—ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী টেকনাফে পাহাড়ে র‌্যাব-পুলিশের যৌথ অভিযান : অপহৃত ৪ তরুণ উদ্ধার মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড সালাহ উদ্দিন আহমদ উপকূল, সংগ্রাম ও প্রত্যাবর্তনের কাব্য তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই : তথ্য উপদেষ্টা উখিয়া সীমান্তে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন এইচএসসি শুরু বৃহস্পতিবার, কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য! মা ও ছেলে দুজনই খেলেছেন ফুটবল বিশ্বকাপ, ইতিহাসে এটাই প্রথম নতুন সংসার রেখে না ফেরার দেশে শিহাদ : অপেক্ষায় ছিল পরিবার, পৌঁছালো মৃত্যু সংবাদ পাচারের উদ্দেশ্যে পালংখালী সীমান্তে যাচ্ছিল ট্রাকভর্তি সার : ১শ বস্তা জব্দ, আটক ২ নেইমারকে মাঠে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রামুতে র‌্যাবের অভিযান: ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিন গ্রেফতার বদলির আদেশের মাস পেরোলেও বহাল এলএ শাখার ৩ সার্ভেয়ার, আছে নানান অভিযোগ

নেপালকে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে আরব আমিরাতে গেছে তারা। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে যুব এশিয়া কাপে দলটির শুরুটাও হয়েছে দুর্দান্ত। টানা দুই ম্যাচ জিতে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। রবিবার নেপালকে ৫ উইকেটে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে বাংলাদেশ।

‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমিফাইনালের টিকিট কেটেছে শ্রীলঙ্কাও। দুবাইয়ে মঙ্গলবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

আগে ব্যাটিং করে নেপাল ১৪১ রান সংগ্রহ করে। জবাবে দলীয় ১ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ইনিংসের ষষ্ঠ বলে কালাম সিদ্দিকিকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন হেমন্ত ধামি। এরপর অধিনায়ক তামিম ও জাওয়াদ আবরার দ্বিতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়ে ইনিংস সামলেছেন। ২০তম ওভারের প্রথম বলে জাওয়াদকে ফিরিয়ে জুটি ভাঙেন যুবরাজ খাতরি। ৬৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেন জাওয়াদ।

জাওয়াদের পর পরই শিহাব ফিরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৯.২ ওভারে ৩ উইকেটে ৯১ রান। এমন পরিস্থিতিতে চতুর্থ উইকেটে মোহাম্মদ ফরিদ হাসান ফয়সালের সঙ্গে ৪৩ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। জয়ের কাছাকাছি এসে ফের দ্রুত ২ উইকেট হারায় যুবারা। তারপরও ১২৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করেছে তামিমের দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ৭১ বলে ৫২ রান করে অপরাজিত থেকেছেন।

শুরুতে টস জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। তবে লাল-সবুজ জার্সিধারীদের আক্রমণাত্মক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট পতনে দিশা হারিয়েছে। অষ্টম উইকেটে উত্তম মাগার ও অভিষেক তিওয়ারির ৩৬ রানের জুটিতে কোনওরকমে দেড়শর কাছাকাছি পৌঁছাতে পারে নেপাল। সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন আকাশ ত্রিপাঠি। ৭৭ বলে ৪৩ রান করেন তিনি।

বাংলাদেশের রিজান হোসেন, ইকবাল হোসেন ইমন, আল ফাহাদ ২টি করে উইকেট নিয়েছেন। যেখানে রিজান ৬ ওভারে খরচ করেন ৮ রান। এক ওভার মেডেনও দিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‎কেপ ভার্দের বিপক্ষে হেরে বিদায় নেবে আর্জেন্টিনা—ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

নেপালকে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

আপডেট সময় : ০১:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪