ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন প্রবাসীর পাঠানো মালামাল আত্মসাতের অভিযোগ, যোগাযোগ বিচ্ছিন্ন রহমতুল্লাহ ও তার স্ত্রী’র চকরিয়ায় পা’চা’রচ’ক্রের নারী সদ’স্য গ্রে’প্তা’র শুভ বুদ্ধ পূর্ণিমা: কক্সবাজারে বর্ণাঢ্য র‍্যালি ও সদ্ধর্ম সভার ব্যাপক প্রস্তুতি নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরুসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি হাইকোর্টের রায়ে শিলখালীর ইউপি চেয়ারম্যান পদে বহাল কামাল হোসেন কক্সবাজারে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত চকরিয়ায় বাস চাপায় বিএনপি নেতার মৃত্যু মেরিন ড্রাইভে ‘চান্দের গাড়ি’ বন্ধের দাবি, জেলা প্রশাসককে স্মারকলিপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত: গণমিছিল সফল করার আহ্বান জামায়াত নেতার টেকনাফের বাহারছড়ায় জেলেদের মাঝে চাল বিতরণ ৭ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি ‘মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে’ দুর্যোগকালীন সময়ের জন্য কক্সবাজারে ৬৩৮ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে, থাকবে জরুরি মেডিক্যাল টিম রোহিঙ্গা ক্যাম্পের জলাশয়ে নারীর মরদেহ উদ্ধার

নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী

কক্সবাজারের টেকনাফে স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার একটি ইফতার মাহফিল থেকে তাকে আটক করা হয়। এ সময় র‍্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে জানা গেছে।

তবে আদালতে হাজির হলে সাংবাদিকদের উপস্থিতি দেখে ফরিদুল আলম নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি অভিযোগ করেছেন, তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং প্রতিপক্ষের প্রভাবেই তাকে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু বিচারের দাবি করেছেন।

ফরিদুল আলম আরও জানান, ইফতার মাহফিল থেকে তাকে টানাহেঁচড়া ও মারধর করে তুলে নেওয়া হয়েছিল। পরিবারের পক্ষ থেকেও তাকে নির্দোষ দাবি করে দ্রুত মুক্তির আহ্বান জানানো হয়েছে।

র‍্যাব-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ফরিদুল আলম ১৭টি মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারের সময় তার অনুসারীরা দেশীয় অস্ত্র, লাঠি ও ইট-পাটকেল নিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন র‍্যাব সদস্য আহত হন এবং দুটি মোটরসাইকেল আগুনে ভস্মীভূত হয়।

অভিযানের পর ফরিদুল আলমকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এবং পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

ট্যাগ :

মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী

আপডেট সময় : ০৮:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬