ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হোটেল কক্ষে অর্ধগলিত মরদেহ উদ্ধার অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, নগদ টাকা ও মোবাইল উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাত, আহত ৫ নারী বাসযাত্রীর ব্যাগে মিললো ২.৭ কেজি গাঁজা জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় এক লাখ ইয়াবা উদ্ধার অবৈধভাবে রোহিঙ্গাদের নগদ টাকা বিতরণ, তদন্তের মুখে এনজিও সওয়াব ভয়াল ২৯ এপ্রিল : এখনো অরক্ষিত বিস্তীর্ণ উপকূল পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস একদিনে কক্সবাজারে ৮ প্রাণহানি সেন্টমার্টিনে “ভূতুড়ে জাল ও প্লাস্টিক” সংগ্রহ কর্মসূচির উদ্বোধন, ১৫০ কেজি ভূতুড়ে জাল সংগ্রহ ৫ মাস ২১ দিন পর আবারও কক্সবাজার সমুদ্র সৈকতে “বিপজ্জনক এলাকা” নির্দেশক লাল পতাকা কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৩১ মিমি বৃষ্টি, ৪ দিনের ভারী বর্ষণের সতর্কবার্তা

“নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, আরববিশ্ব রাসূল সা.-এর আগমনের পূর্বে সামাজিক বিশৃঙ্খলা, খুন-ধর্ষণ, ব্যাভিচার ও সন্ত্রাসে নিমজ্জিত ছিল। মানুষের অধিকার ও নিরাপত্তা বলতে কিছুই ছিল না। নারীর অধিকার ও মর্যাদা ধুলায় মিশে ছিল। যেটাকে ইসলামের ইতিহাসে আইয়ামে জাহেলিয়াতে হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজকের প্রেক্ষাপটেও সমাজে অস্থিরতা, ব্যাভিচার ও নারীর মর্যাদা প্রশ্নবিদ্ধ। শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। ন্যায়বিচার ও মানবাধিকারের চরম অধঃপতনের কারণে মানবিক বিপর্যয় নেমে এসেছে। এই নব্য জাহেলিয়াত থেকে মুক্তি পেতে হলে ইসলামী অনুশাসনের দিকে ফিরে যেতে হবে। ইসলামী জীবন পদ্ধতিই পারে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে। মাহে রামাদান প্রতি বছর আমাদের সেই আহ্বান জানিয়ে দেয়।

৬ মার্চ হ্নীলা ইউনিয়ন লেদা শাখা জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহ, সহকারী সেক্রেটারি সরোয়ার কামাল সিকদার, হ্নিলা ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ ইবরাহিম, মাওলানা আবুল হাশেম, মাওলানা জামাল উদ্দিন ও জাফরুল ইসলাম প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

“নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী

আপডেট সময় : ১০:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬