ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২ মিয়ানমারের বিবৃতির প্রতিবাদে ইউসিআর -“রোহিঙ্গারা বাঙালি নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাসী” শহরের লাইট হাউজ এলাকায় রিসোর্ট দখলের ঘটনায় আল-আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আটক ১ লোহাগাড়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া থেকে বেরিয়ে এলো জালনোটের কারবার : জালনোটসহ ‘কারবারি’ শাহ আলম আটক পর্যটন শহর কক্সবাজারের দোকান-শপিংমল রাত ৯ টা পর্যন্ত খোলা রাখার প্রস্তাব ব্যবসায়ীদের পেকুয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ জুন-জুলাইয়ের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর চালুর সিদ্ধান্ত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি মাদক ব্যবসায়ীদের তথ্য দিন পরিচয় গোপন রাখা হবে প্লট দখল নিয়ে প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সাংবাদিক ছফওয়ানের বিবৃতি, আইনি ব্যবস্থার হুশিয়ারি লোহাগাড়ায় ভোররাতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ লাখ টাকার স্বর্ণ-টাকা ও মালামাল লুট গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মুহিববুল্লাহ সৌদিয়া হোটেল থেকে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার ‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’ তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী

তুরস্কে ইউক্রেন আলোচনায় থাকছেন না পুতিন-ট্রাম্প

ফাইল ছবি

টিটিএন ডেস্ক:

তুরস্কে অনুষ্ঠিতব্য ইউক্রেন ও রাশিয়ার প্রথম সরাসরি আলোচনায় উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে বৃহস্পতিবারের (১৫ মে) এই আলোচনা থেকে বড় কোনও সাফল্য অর্জনের সম্ভাবনা কিছুটা হ্রাস পেলো বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার রাতে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, তুরস্কে আলোচনার জন্য একদল দক্ষ ব্যক্তিকে পাঠাচ্ছে রাশিয়া। ওই দলে থাকবেন প্রেসিডেনশিয়াল উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি এবং উপ-প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সান্ডার ফোমিন।

ক্রেমলিনের বিবৃতির পর মার্কিন এক কর্মকর্তা জানান, আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকছেন না।

গত রবিবার পুতিন প্রস্তাব করেন, ইস্তানবুলে কিয়েভের প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি মস্কো। তিন বছরের যুদ্ধে রুশ প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রথম এই ধরনের কোনও প্রস্তাব এলো।

আলোচনায় অংশগ্রহণ করার ব্যাপারে একবারের জন্যও আভাস দেননি পুতিন। তাই, রুশ প্রেসিডেন্টের অংশগ্রহণ নিয়ে চলছিল জল্পনা কল্পনা। এরমধ্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উলটো তাকে চ্যালেঞ্জ করে বলেন, ভয় না পেলে পুতিন যেন আলোচনায় অংশগ্রহণ করেন।

তবে, সবার আকাঙ্ক্ষা উপেক্ষা করে কেবল প্রতিনিধি প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

এদিকে, হোয়াইট হাউজে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য রয়েছেন ট্রাম্প। তার এই সফরের মাঝেই তুরস্ক আলোচনার আয়োজন করা হয়। এই আলোচনায় তিনি উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করে পুরো বৈঠকের গুরুত্ব অনেকখানি বৃদ্ধি করে দিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে জানানো হয়, তিনি উপস্থিত থাকছেন না।

ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার জন্য তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জেলেনস্কি।

উল্লেখ্য, এর আগে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছিলেন, পুতিন না থাকলে আলোচনায় যোগ দেবেন না তিনি।

ট্রাম্পের চাওয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম স্থলযুদ্ধ থামানোর প্রাথমিকধাপে ৩০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হোক। রাশিয়ার এক সংসদ সদস্য জানিয়েছেন, আলোচনায় বন্দি বিনিময় সম্পর্কে আলোচনা হতে পারে।

এদিকে, জেলেনস্কি নিজেও অবিলম্বে ৩০ দিনের যুদ্ধবিরতির পক্ষে হলেও পুতিন বলেছেন, আলোচনা শুরু করে তবেই যুদ্ধবিরতির বিস্তারিত নিয়ে ভাবা যেতে পারে।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২

তুরস্কে ইউক্রেন আলোচনায় থাকছেন না পুতিন-ট্রাম্প

আপডেট সময় : ১১:০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫