ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজীর আহমদকে দেশে ফেরানো হবে কোন প্রক্রিয়ায়? ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেয়ার নাম করে আনছিলো ইয়াবা : আটক  যুবদল নেতা, দল থেকে বহিস্কার কক্সবাজারে দুইশ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী ১৫ বছর পরও স্মৃতিতে অমলিন নেতা শাহ আলম সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- এমপি কাজল সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার আত্মসমর্পণ করতে আদালতে আসছেন এমপি আমির হামজা একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ সদস্য প্রত্যাহার নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার নজরুল বর্ষ ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে ৬৪ জেলায়: সংস্কৃতিমন্ত্রী দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল ‘এগিয়ে চলো ব্রাজিল’, সতীর্থদের প্রতি নেইমার বিশ্বকাপ জিততে এসেছি, ব্যক্তিগত পুরস্কার নয়: ভিনিসিয়ুস
চার রোহিঙ্গা খুন

তিন দিনের রিমান্ডে আরসা প্রধান জুনুনি

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ। বুধবার (৯ জুলাই) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আসাফ উদ্দিন আসিফের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী জানান, ২০২০ সালে রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর ফোর-মার্ডারের মামলায় এজাহারভুক্ত আসামি আরসাপ্রধান আতাউল্লাহ জুনুনি। মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন আদালতের কাছে । এসময় আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

উখিয়া থানায় দায়ের হওয়া ওই মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ৬ অক্টোবর ক্যাম্পে আরসার অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে চার রোহিঙ্গা নিহত হন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

চলতি বছরের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আতাউল্লাহ জুনুনি ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে র‍্যাব।

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) মূলত মিয়ানমার ভিত্তিক একটি রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন, যা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অধিকারের দাবিতে সশস্ত্র কার্যক্রম পরিচালনা করে আসছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চার রোহিঙ্গা খুন

তিন দিনের রিমান্ডে আরসা প্রধান জুনুনি

আপডেট সময় : ০৬:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫