ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় ডাম্পারের চাপায় নারীর মৃত্যু; শিশুসহ আহত ৩ লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান, পিস্তলসহ পাচারকারী আটক আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরুসহ ট্রাক জব্দ, আটক ৫ মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবে না -জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত উখিয়ায় মানববন্ধন করে আলোচিত ‘ছৈয়দাখাতুন’ হত্যা মামলা প্রত্যাহার দাবি! জাতিসত্তার কবি নূরুল হুদার জন্মভিটায় চুরি, উধাও ২০০ বছরের পুরনো সিন্ধুক ওশান প্যারাডাইসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি: শতাধিক কর্মীর ব্লাড গ্রুপিং, ১২ জনের রক্ত সংগ্রহ কুতুবদিয়া ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন মহেশখালীতে জমকালো আয়োজনে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন রাস্তার পাশে মিলল ভবঘুরে বৃদ্ধের মরদেহ খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায় শিশু সাদিক ৯ বছরের শিশুকে ধর্ষণ: দুই মাস পর আটক প্রধান আসামি ঝাউতলায় পৌরসভার নালা দখল করে দোকান নির্মাণ, নীরব পৌর প্রশাসন

ঢাবি’র আইবিএ তে প্রথম কক্সবাজারের রায়ান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার (২২ জানুয়ারি) বিভাগের ওয়েবসাইটে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ার‌ম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকের ছেলে রায়ান সাদ আল হক।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রথম ধাপে এমসিকিউতে ইংরেজিতে ৩০ নম্বরের মধ্যে ২১, গণিতে ২৫ এর মধ্যে সাড়ে ১০, বিশ্লেষণাত্মক দক্ষতায় ১৫ এর মধ্যে ১৫ পেয়েছেন রায়ান সাদ আল হক। আর লিখিত পরীক্ষায় বর্ণনামূলকে ৩০ এর মধ্যে ১৫ নম্বর পেয়েছেন তিনি।

এছাড়া দ্বিতীয় ধাপের পরীক্ষায় কমিউনিকেশন দক্ষতায় ২০ নম্বরের মধ্যে পেয়েছেন সাড়ে ১৭। ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর ১২০ এর মধ্যে রায়ান ৭৯ পেয়ে প্রথম হয়েছেন।

জানা যায়, রাজধানীর নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা পাস করেন রায়ান সাদ আল হক। তার বাবা ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেব কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি কক্সবাজারে।

আইবিএর ওয়েবসাইটে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ২৯ জানুয়ারি অফিস সময়ের মধ্যে (সকাল ১০টা থেকে বিকেল ৫টা) ভর্তি হতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি আইবিএ’র প্রথম ধাপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১২০টি আসনের বিপরীতে ১০ হাজার ২৭৮ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এরপর ১৫ জানুয়ারি ফল প্রকাশের পর ১৯ জানুয়ারি দ্বিতীয় ধাপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গতকাল বুধবার ১২০ জনকে নির্বাচিত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় ডাম্পারের চাপায় নারীর মৃত্যু; শিশুসহ আহত ৩

ঢাবি’র আইবিএ তে প্রথম কক্সবাজারের রায়ান

আপডেট সময় : ০৭:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫