ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাড়ে ৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানিমন্ত্রী এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের জননেতা নুরুল আবছারে চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহবান বাড়লো তেলের দাম: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ‘মালয়েশিয়া এয়ারপোর্ট’ কচ্ছপিয়া ও নোয়াখালী পাড়া: চলছে মানবপাচার ও অপহরণ উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের মৃত্যু জরুরি স্বাস্থ্যসেবায় দেশের শ্রেষ্ঠত্ব অর্জন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগামীর সময়ের কক্সবাজার প্রতিনিধি হলেন সাংবাদিক ইমরান হোসাইন নিজের অস্ত্রের গু’লিতে পুলিশ সদস্য নি’হ’ত কচ্ছপিয়ায় কৃষি কর্মকর্তা জহিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কৃষক সমাবেশ ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল

টেকনাফে মাটি খুঁড়ে মিললো ১ লাখ ২০ হাজার ইয়াবা

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার হয়েছে। এ সময় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাতে দরগারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে ধরা পড়েছেন দরগারছড়া গ্রামের মো. ইসমাইল (৩২)। তার দেখানো মতে ও বিশেষ ডগ স্কোয়াডের সহায়তায় নোয়াখালীপাড়া এলাকার তাহের নামের এক ব্যক্তির বাড়ির পাশে মাটিচাপা অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, মিয়ানমার থেকে সাগরপথে আনা এই চালানটি স্থানীয় এক মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। মানবপাচারকারী চক্র সমুদ্রপথে আসা রোহিঙ্গাদের ব্যবহার করে মাদক প্রবেশ করিয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পেরেছে।

অভিযানে জড়িত থাকার অভিযোগে আরও দুইজন পলাতক রয়েছেন। তারা হলেন, নোয়াখালীপাড়ার মো. ইয়াসিন এবং দরগারছড়ার মো. তাহের।

বিজিবি বলছে, আটক ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “মাদক ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এই অভিযান সীমান্ত সুরক্ষায় আমাদের জিরো টলারেন্স নীতিরই প্রতিফলন।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাড়ে ৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

টেকনাফে মাটি খুঁড়ে মিললো ১ লাখ ২০ হাজার ইয়াবা

আপডেট সময় : ০৫:৪৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫