ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক-বেশী লাভের আশায় ওজনে কম দেয়া যাবে না উখিয়ায় ডাম্পারের চাপায় নারীর মৃত্যু; শিশুসহ আহত ৩ লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান, পিস্তলসহ পাচারকারী আটক আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরুসহ ট্রাক জব্দ, আটক ৫ মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবে না -জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত উখিয়ায় মানববন্ধন করে আলোচিত ‘ছৈয়দাখাতুন’ হত্যা মামলা প্রত্যাহার দাবি! জাতিসত্তার কবি নূরুল হুদার জন্মভিটায় চুরি, উধাও ২০০ বছরের পুরনো সিন্ধুক ওশান প্যারাডাইসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি: শতাধিক কর্মীর ব্লাড গ্রুপিং, ১২ জনের রক্ত সংগ্রহ কুতুবদিয়া ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন মহেশখালীতে জমকালো আয়োজনে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন রাস্তার পাশে মিলল ভবঘুরে বৃদ্ধের মরদেহ খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায় শিশু সাদিক ৯ বছরের শিশুকে ধর্ষণ: দুই মাস পর আটক প্রধান আসামি

টেকনাফের অবৈধ ৬ ইটভাটাকে ১২ লক্ষ টাকা জরিমানা এবং ইটভাটা সিলগালা

কক্সবাজারের টেকনাফে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের বিভিন্ন ধারা লংঘনের অপরাধে ৬ টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৬ অবৈধ ইটভাটাকে ২ লক্ষ টাকা করে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) টেকনাফ উপজেলার বিভিন্ন জায়গায় পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক জমির উদ্দিন-এর উপস্থিতিতে এবং কক্সবাজার জেলা পুলিশ, টেকনাফ থানা পুলিশ, র‍্যাব-১৫ ও ফায়ার সার্ভিস-এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে টেকনাফ উপজেলার ০৬ টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে প্রতিটি ইট ভাটাকে ২ লক্ষ টাকা করে মোট ১২ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করে নগদ আদায় করা হয় এবং ইট ভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

জরিমানা ও বন্ধ হয়ে যাওয়া ইটভটাগুলো হলো, টেকনাফের হোয়াইকং দৈংগাকাটার মেসার্স এ আর বি বিক্স, একই এলাকার মেসার্স এম কে বি বিক্স, হোয়াইক্যং এর মেসার্স এ এইচ বি বিক্স, মেসার্স এস এম বি বিক্স, মেসার্স কে এন বি বিক্স এবং হোয়াইকং লাতুরিখোলা এর মেসার্স এম আর বি বিক্স।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক-বেশী লাভের আশায় ওজনে কম দেয়া যাবে না

টেকনাফের অবৈধ ৬ ইটভাটাকে ১২ লক্ষ টাকা জরিমানা এবং ইটভাটা সিলগালা

আপডেট সময় : ০১:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫