ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎

ঝিনাইদহে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি এমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ৩০ বছর বয়সী মো. রুবেল মিয়া মহেশপুরের শ্যামপুর মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে জানিয়েছেন স্বজনরা।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতলে রুবেলের স্ত্রী সানজিদা বেগম বলেন, “সোমবার রাতে আমার স্বামী বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ বিএসএফের ছোড়া একটি গুলি তার বুকের বাম পাশে নিচের অংশে লাগে।

“আমরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, ঝিনাইদহ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, “আহত যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএসএফের ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।”

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

আপডেট সময় : ০২:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬