ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার তৈরীর প্রস্তাব। কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি নাইক্ষ্যংছড়িতে বৃদ্ধার বোরকার ভিতরে মিলল ২০ হাজার ইয়াবা ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী কক্সবাজার উপকূলে এগোচ্ছে মৌসুমীবায়ু, দেশজুড়ে টানা বৃষ্টির আভাস ফুটবল রোমাঞ্চে ভরা রাত- মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল হ্যাটট্রিক শিরোপার মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ মানবতার আয়োজনে মানববর্জ্যে পরিবেশের বাজছে বারোটা! ‌আপা-ভাইয়া বনাম “স্যার-ম্যডাম”: আমলাতন্ত্রের ভাষায় ঔপনিবেশিকতার দীর্ঘ ছায়া নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা টেকনাফে শীঘ্রই কমিটি পাচ্ছে ছাত্রদল গলায় চানাচুর আঁটকে শিশু আবিদের মৃত্যু

ঝাউতলায় পৌরসভার নালা দখল করে দোকান নির্মাণ, নীরব পৌর প্রশাসন

কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় পৌরসভার নালা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে স্ক্র্যাপ ব্যবসায়ী মকসেল ও মোবারকের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, নালার ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় পানি নিষ্কাশন ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দা জাফর আলম জানান, “ওরা কেউ এখানকার স্থায়ী বাসিন্দা না। বিভিন্ন জায়গা থেকে এসে ব্যবসা করছে। স্থানীয় কিছু লোকের যোগসাজশে নানা অপরাধের সাথেও জড়িত তারা। আওয়ামী লীগ আমলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় এভাবে দখল করে ব্যবসা চালিয়েছে।” তিনি বর্ষার আগেই নালাটি দখলমুক্ত করতে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নালাটি সরু করে ঢেকে তার ওপর নির্মাণকাজ চালানো হচ্ছে। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে মকসেল মুঠোফোনে উত্তেজিত হয়ে দাবি করেন, তিনি জায়গাটি উপভাড়ায় নিয়েছেন। পরে এ বিষয়ে মোবারকের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তবে মোবারকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তার দোকানে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কক্সবাজার পৌর প্রশাসক মো. শামীম আল ইমরানের সঙ্গে তিনদিন ধরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। পৌরসভায় গিয়েও তার দেখা মেলেনি। সর্বশেষ হোয়াটসঅ্যাপে কল দেওয়া হলে তিনি ফোন কেটে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই এই নির্মাণকাজ চালানো হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে

ঝাউতলায় পৌরসভার নালা দখল করে দোকান নির্মাণ, নীরব পৌর প্রশাসন

আপডেট সময় : ০৫:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬