ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঝড়ো হাওয়ার আশঙ্কা: কক্সবাজারসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নং সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ার কারণে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় কক্সবাজার, চট্টগ্রাম, পায়লা ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান মুঠোফোনে জানান, উপকূলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ২ থেকে ৩ দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এই মাসের ২৬/২৭/২৮ মে এর দিকে নিন্মচাপ বা দূর্বল ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে।

এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে দেখা গেছে, লাল-হলুদ পতাকা টাঙানো আছে। এখনো পর্যন্ত নিরাপদ রয়েছে গোসলে নামার জন্য। তাই সৈকতে সতর্ক সংকেত উপেক্ষা করে অনেক পর্যটক গোসলে নেমেছে। তাদের নিরাপত্তায় কাজ করছে লাইফগার্ড, বীচকর্মী এবং ট্যুরিস্ট পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

ঝড়ো হাওয়ার আশঙ্কা: কক্সবাজারসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নং সতর্ক সংকেত

আপডেট সময় : ০৬:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫