ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ

জ্বরের সঙ্গে কেন শরীর ব্যথা করে

জ্বর আজকাল বেশ উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বছরজুড়ে হচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকাসহ নানা রোগ। এখনকার সাধারণ ভাইরাস জ্বরেও তাপমাত্রা ১০৪ থেকে ১০৫ ডিগ্রি হতে পারে। জ্বর হলে শুরুতেই আতঙ্কিত হওয়া ঠিক নয়। বেশির ভাগ জ্বর এখনো ভাইরাসজনিত ও তেমন গুরুতর কিছু নয়।

ভাইরাস জ্বর প্রথম দিকে তীব্র ও কষ্টকর হলেও দ্রুতই ভালো হয়ে যায়। তবে জ্বর যদি অনেক দিন থাকে, তীব্রতা বেশি না হলেও সহজে ছেড়ে না যায়, সেসব জ্বরের কারণ শনাক্ত করতে কিন্তু সময় লাগে। সারতেও সময় লাগে। আবার এমন জ্বরের সঙ্গে নানা আনুষঙ্গিক উপসর্গও বেশ কষ্ট দেয়; যেমন শরীর, গিঁট ও পেশিতে ব্যথা।

কোন জ্বরে কেমন ব্যথা

চিকুনগুনিয়ায় জ্বরের সঙ্গে গিঁটে ব্যথা পরিচিত উপসর্গ। হাঁটু, কোমরসহ বড় গিঁটগুলোয় ব্যথা হয়। এমন সংক্রমণে জ্বরের চেয়ে ব্যথাই কষ্ট দেয় বেশি। অনেকে ব্যথার চোটে হাঁটতেই পারেন না, বাঁকা হয়ে হাঁটেন। জ্বর সেরে যাওয়ার পরও ব্যথা থাকতে পারে। কিছু ক্ষেত্রে জয়েন্টে ব্যথা রয়ে যেতে পারে। তিন থেকে চার সপ্তাহ থাকতে পারে। এমনকি এর বেশিও।

ডেঙ্গুতে কিন্তু গিঁটে ব্যথা হয় না। তবে সারা শরীরে ব্যথা হয়। ডেঙ্গুতে মেরুদণ্ড ও কোমরেও খুব ব্যথা হয়। এ জন্য ডেঙ্গুকে ব্যাকবোন ফিভার বলা হয়। কারণ, এত ব্যথা হয়, মনে হয় কোমর ভেঙে যাচ্ছে। সাধারণত ডেঙ্গু সাত থেকে আট দিন পর ভালো হয়ে যায়। জ্বরের সঙ্গে ব্যথাও চলে যায়।

শরীরের নানা অংশে তীব্র ব্যথার পাশাপাশি এ দুই সংক্রমণেই শরীর খুব দুর্বল লাগে। কোনো কাজ করতে ইচ্ছা করে না। মাথাঘোরা, ক্লান্তি ও অবসাদ লাগে।

ভাইরাস সংক্রমণ থেকে সেরে উঠতে সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারা দিনে ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম জরুরি। ঘুম কম হলে ক্লান্তি ও শরীরে ব্যথা–যন্ত্রণা বাড়ে।

জ্বরে শরীরে অনেক ঘাম হয়। তাই পানির ঘাটতি হয়। শরীর ডিহাইড্রেট হয়ে পড়ে। এতে শরীরে ব্যথার তীব্রতা বাড়ে। তাই যে কারণেই জ্বর হোক, অন্য সময়ের চেয়ে এক থেকে দেড় লিটার পানি ও পানীয় খাবার বাড়িয়ে দিতে হবে। শরীর থেকে যত বেশি টক্সিন বের করে দেওয়া যাবে, ততই শরীরের ব্যথা কমবে।

হালকা ফ্রি–হ্যান্ড এক্সারসাইজও করতে পারেন।

ব্যথার তীব্রতা বেশি হলে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া যেতে পারে। ব্যথানাশক ওষুধ, যেমন এনএসএআইডি বিপজ্জনক হতে পারে।

অত্যধিক ও একনাগাড়ে ব্যথা–যন্ত্রণা হতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

জ্বরের সঙ্গে কেন শরীর ব্যথা করে

আপডেট সময় : ০৮:৪২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪