ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে যা যা হলো রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল চাষিরা লবণের ন্যায্যমূল্য পেতে শুরু করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী ওশানের ফুটবল টুর্নামেন্টে পরিচালক মিশু-ক্রীড়া-সাংস্কৃতিক আয়োজন পর্যটন সেবায় কর্মীদের মনোবল বাড়ায় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ধূমপায়ীদের রক্তে মিললো মাইক্রোপ্লাস্টিক, রয়েছে হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ কানায় কানায় পূর্ণ বাঁশখালীর সাগরপাড়ের সমাবেশস্থল পাঁচ বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দরসহ চলমান মেগা প্রকল্প পরিদর্শনে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভায় এমপি স্বপ্না- গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে এখন গণতন্ত্র চর্চা হচ্ছে

” জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার দুপুরে পাবলিক লাইব্রেরীর শহিদ সুভাষ হলে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট জাতীর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, ২০২৪ সালের এই দিনটিতে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি ফ্যাসিস্ট মুক্ত হয়। ছাত্র-জনতার সাথে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সকল শ্রেনী পেশার মানুষ এই আন্দোলনে অংশ নিয়ে গণঅভ্যুত্থান সফল করেছে। তাই এই কৃতিত্ব সকলের। গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে এখন গণতন্ত্র চর্চা হচ্ছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মো: আ: মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকসহ জুলাই শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থীসহ জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, জুলাই গণঅভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এর আগে সকালে বাস টার্মিনালে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। এসময় পুলিশ প্রশাসন, জুলাই যোদ্ধা, প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, রাজনৈতিক দল ও সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে এবং শহীদের স্মরণ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে যা যা হলো

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভায় এমপি স্বপ্না- গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে এখন গণতন্ত্র চর্চা হচ্ছে

আপডেট সময় : ০৪:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬