ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী রামু উপজেলা প্রশাসক পদে সাংবাদিক নেজাম উদ্দিনকে নিয়োগের দাবি ঈদে বিশেষ ট্রেন নেই, টিকিট আছে পর্যাপ্ত, নিয়মিত ৪ টি ট্রেনে কক্সবাজার থেকে বাড়ী ফিরছে মানুষ ​ঈদে যানজট নিরসনে টেকনাফ সরকারি কলেজ ছাত্রদলের ট্রাফিক সেবা ঈদগাঁওতে মাছের প্রজেক্টে থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার যাচ্ছে জ্বালানি তেল, আসছে ইয়াবা- কাটাখালির শীর্ষ চোরাকারবারি কে এই ‘মামুন মহাবারুণী স্নানে মুখর কক্সবাজার: সমুদ্রসৈকতে পূণ্যার্থীদের ঢল চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু সরকার গঠনের মাস পূর্তি: বিএনপির ইশতেহার থেকে বাস্তব যাত্রা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: কক্সবাজার রেলস্টেশন ও বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ পবিত্র শবে কদরের ফজিলত ও করণীয়

জামিনে মুক্ত হলেন গর্জনিয়া ইউপি চেয়ারম্যান বাবুল

২৫ দিন কারাবন্দী থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন রামুর গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে কক্সবাজার জেলা কারাগার থেকে তিনি ছাড়া পেয়েছেন।

টিটিএনকে এ তথ্য নিশ্চিত করেছেন কাক্সবাজার জেলা কারাগারের জেল সুপার আবু মুছা। তিনি বলেন, জেলা জজ আদালত থেকে পাওয়া জামিনের কাগজপত্র যাচাই করার পর মুজিবুর রহমান চৌধুরী বাবুলকে দুপুরে ছেড়ে দেওয়া হয়েছে।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রামু থানার একটি মামলায় কক্সবাজার জেলা জজ আদালত থেকে ২০ আগস্ট জামিন পান গর্জনিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল। তাঁর পক্ষে আইনী লড়াই করেন মুজিবের বড় ভাই এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী। পরে আদালত থেকে কারাগারে জামিনের কাগজ পাঠানো হয়। পরদিন দুপুরে তিনি মুক্তি পান।

এর আগে গত ২৬ জুলাই রাতে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিলস্থ নিজ বাড়ি থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন গর্জনিয়া ইউপি চেয়ারম্যান। পর দিন ২৭ জুলাই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

ট্যাগ :

ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জামিনে মুক্ত হলেন গর্জনিয়া ইউপি চেয়ারম্যান বাবুল

আপডেট সময় : ০৪:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫