ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ার উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন শহীদুল্লাহ বাপ্পী শেষ গ্রুপ ম্যাচের আগে ব্রাজিল, মরক্কো, কানাডা ও দক্ষিণ কোরিয়ার জমজমাট কোয়ালিফিকেশন সমীকরণ নাইক্ষ্যংছড়িতে উদ্ধার মানব কঙ্কালের পরিচয় শনাক্তে নমুনা প্রেরণ ঢাকায় উখিয়ার পল্লীসঞ্চয় ব্যাংকের সেই মনির এবার জড়ালেন ১ লাখ ৪০ পিসের ইয়াবা মামলায় সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম নাইক্ষ্যংছড়িতে ফের মাইন বিস্ফোরণে আহত ১ চলে গেলেন ভাষাবিদ অধ্যাপক শাহজাহান মনির পেকুয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায় নিহত, আহত ৩৮ পরিবারের মাঝে ১ কোটি ৪০ লাখ টাকার সহায়তার চেক বিতরণ মামলা প্রত্যাহারের হুমকির পর বাদী সাংবাদিককে অপহরণের চেষ্টা: ইয়াবা গডফাদার ভুট্টো গং এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের মহেশখালীতে ৬তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার করে হেফাজতে নিল পুলিশ সৌদিতে বিদেশি নাগরিকদের জমির মালিক হওয়ার সুযোগ তারুণ্য ধরে রাখতে চান? খাদ্যতালিকায় রাখুন এই ৮টি ‘সুপারফুড’ মেসিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় যা বললেন রোনালদো কক্সবাজারসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়- বজ্রবৃষ্টির সম্ভাবনা

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: সর্বোচ্চ ভোট গাজীপুরে, সর্বনিম্ন ঝালকাঠিতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কারসংক্রান্ত গণভোটে দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। নির্বাচন কমিশন (ইসি) গতকাল (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) আসনভিত্তিক চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এবার পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এছাড়া তালিকায় ১ হাজার ১২০ জন হিজড়া ভোটারও অন্তর্ভুক্ত রয়েছে।

আসনভিত্তিক ভোটার

নির্বাচনি ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে কমিশন। ৩০০ সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-২ আসনে ভোটারসংখ্যা সর্বেোচ্চ— ৮ লাখ ৪ হাজার ৩৩৩, যা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি। অন্যদিকে, ঝালকাঠি-১ আসন সর্বনিম্ন ভোটার নিয়ে গঠিত, যেখানে মোট ভোটার ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।

ইসি সচিবালয় জানিয়েছে, প্রতিটি আসনের ভোটারসংখ্যা অনুযায়ী ব্যালট পেপার মুদ্রণ এবং ভোটকেন্দ্র স্থাপনের প্রাথমিক কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। যেহেতু ভোটারদের এবার দুটি ভিন্ন বিষয়ে ভোট দিতে হবে, তাই ভোট গ্রহণ ও গণনায় বাড়তি সতর্কতা এবং অতিরিক্ত সময়ের প্রয়োজন হতে পারে।

সূএ: এখন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গর্জনিয়ার উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন শহীদুল্লাহ বাপ্পী

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: সর্বোচ্চ ভোট গাজীপুরে, সর্বনিম্ন ঝালকাঠিতে

আপডেট সময় : ০৪:০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬