ঢাকা ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের আলোচনা তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী আজ পবিত্র শবে কদর হঠাৎ বৃষ্টি পর্যটন শহরে বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন তারেক অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রদল নেতা জনি বিএসপিএ কক্সবাজারের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: মাহবুবসভাপতি, সুমন সম্পাদক টিটিএনের প্রতিনিধি সম্মেলন: নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় জেলা পরিষদের প্রশাসক হলেন কুতুবদিয়ার নুরুল বশর চৌধুরী উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ​ ২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ: বিআইডব্লিউটিএর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপে যাত্রী আহত, কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ মাতারবাড়ি থেকে অস্ত্রসহ যুবক আটক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের

চকরিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন: জড়িতদের আটকে ২৪ ঘন্টার আল্টিমেটাম

চকরিয়ায় বালু দস্যু কর্তৃক তিন সাংবাদিকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় চকরিয়া পৌরশহরের নিউমার্কেট এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.আর মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারি ও পেকুয়া প্রেসক্লাবের সভাপতি মো.ছফওয়ানুল করিম।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এলাকায় কোন ধরনের অপরাধ কর্মকান্ড চলতে দেয়া হবে না। পেশাদার সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা কোন অবস্থাতেই মেনে নেয়া হবে না। আগামী ২৪ ঘন্টার মধ্যে চকরিয়া থানার ওসিকে অপরাধী নাজেম উদ্দিনসহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে।তিনি আরও বলেন, তদন্ত পূর্বক ২৪ ঘন্টার মধ্যে দোষিদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আগামীতে এধরনের ন্যাক্কারজন ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রশাসনকে সতর্ক করেন তিনি।

এতে আরও বক্তব্য রাখেন- চকরিয়ার সিনিয়র সাংবাদিক এম.ওমর আলী, আবদুল মজিদ, এস.এম হানিফ, সাইফুল ইসলাম খোকন, মিজবাউল হক, বেলাল উদ্দিন বেলাল, মোহাম্মদ উল্লাহ, পেকুয়ার সাংবাদিক মোহাম্মদ ফারুক, মোহাম্মদ দিদার, নেজাম উদ্দিন, চকরিয়া রিপোর্টাস ইউনিটির সভাপতি মুকুল কান্তি দাশ,চকরিয়া মাল্টিমিডিয়া রিপোটার্স এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম সাইফ,সাংবাদিক
বি.এম হাবিব উল্লাহ,মনজুর আলম,জহিরুল ইসলাম সহ অনেকেই।

এসময় সাংবাদিকরা বলেন, হারবাং ইউনিয়নের ইয়াছড়ি খালসহ বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড়া থেকে মাটি পাচারসহ নানা অবৈধ কর্মকান্ড করে যাচ্ছে নাজেম উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী। স্থানীয় লোকজন এদের বিরুদ্ধে প্রতিবাদ করারও সাহস পাচ্ছে না।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে হারবাং ইছাছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে স্বচিত্র প্রতিবেদন করতে যান দৈনিক কালের কন্ঠ ও আজাদীর চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ, দৈনিক আমার দেশ ও পূর্বদেশ এর চকরিয়া প্রতিনিধি ইকবাল ফারুক ও দৈনিক সংবাদ ও একুশে পত্রিকার চকরিয়া প্রতিনিধি এম.জিয়াবুল হক। এসময় সন্ত্রাসী নাজেম উদ্দিনের নেতৃত্বে একদল স্বশস্ত্র সন্ত্রাসী তিন সাংবাদিকের উপর হামলা চালায়। এই হামলায় জিয়াবুলের ডান হাত ভেঙ্গে যায়, ছোটন কান্তি নাথ ও ইকবাল ফারুকের মাথায় ও হাতে গুরুতর জখম হয়। সারা শরীর পিটিয়ে জখম করে।
বক্তারা বলেন, ঘটনার তিনদিন পার হয়ে গেলেও কোন সন্ত্রাসীকে আটক বা অভিযানে যায়নি প্রশাসন। এমনকি তার অবৈধ বালু উত্তোলনও থেমে নেই। মানববন্ধন থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

মানববন্ধনে চকরিয়া ও পেকুয়ার প্রিন্ট- ইলেকট্রনিক এবং অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যমের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপডেট সময় : ০৮:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬