ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২ মিয়ানমারের বিবৃতির প্রতিবাদে ইউসিআর -“রোহিঙ্গারা বাঙালি নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাসী” শহরের লাইট হাউজ এলাকায় রিসোর্ট দখলের ঘটনায় আল-আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আটক ১ লোহাগাড়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া থেকে বেরিয়ে এলো জালনোটের কারবার : জালনোটসহ ‘কারবারি’ শাহ আলম আটক পর্যটন শহর কক্সবাজারের দোকান-শপিংমল রাত ৯ টা পর্যন্ত খোলা রাখার প্রস্তাব ব্যবসায়ীদের পেকুয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ জুন-জুলাইয়ের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর চালুর সিদ্ধান্ত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি মাদক ব্যবসায়ীদের তথ্য দিন পরিচয় গোপন রাখা হবে প্লট দখল নিয়ে প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সাংবাদিক ছফওয়ানের বিবৃতি, আইনি ব্যবস্থার হুশিয়ারি লোহাগাড়ায় ভোররাতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ লাখ টাকার স্বর্ণ-টাকা ও মালামাল লুট গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মুহিববুল্লাহ সৌদিয়া হোটেল থেকে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার ‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’ তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী

চকরিয়ায় পাহাড় ধসে ২ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, ভারী বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ ধসে বসতঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়েন তিনজন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের বাইরে নিয়ে এলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত এক নারীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতরা হলেন ১৪ বছর বয়সী তৌসিফ ও ১৭ বছর বয়সী রুমি আক্তার। নিহতরা একে অপরের চাচাতো ভাই বোন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন দেলোয়ার নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের অন্ধকারে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ চালান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়।

এদিকে, টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও পাহাড়ধসের ঘটনা ঘটছে। বুধবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদ্রাসার পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়। মঙ্গলবার দরিয়ানগরের বড়ছড়া এলাকায় পাহাড়ধসে প্রাণ হারান একজন। আর সোমবার উখিয়া ও কক্সবাজার পৌরসভার সাত্তার ঘোনায় পৃথক পাহাড়ধসের ঘটনায় নিহত হন নয়জন।

সব মিলিয়ে ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২

চকরিয়ায় পাহাড় ধসে ২ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬