ঢাকা ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীম কক্সবাজারে অস্ত্র মামলার পলাতক আসামি আবু সিদ্দিক গ্রেপ্তার পেকুয়ায় এবার ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ চুরি : স্বর্ণালংকার ও টাকা লুট রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে? হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক চালক মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম উপকূল অতিক্রম করে দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত বহাল ‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর হাইকোর্টের আদেশ: পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আগের সভাপতি বহাল প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী

গরু- ছাগলে ভরপুর দেশ

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করেছে খামারি ও কৃষকরা। খাগড়াছড়ি, রাজশাহী, যশোরসহ প্রায় সব জেলায় চাহিদার চেয়েও বেশি পশু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ কার্যালয়।

খাগড়াছড়িতে ৩ হাজার খামারে মোট ১৯,১৬০টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে গরু ১২,৮১০টি, ছাগল ৬,১১০টি, মহিষ ১৫টি ও ভেড়া ৮০টি। জেলার চাহিদা মিটিয়ে অন্তত ১,১৬০টি পশু দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা যাবে।

রাজশাহীতে পশুর চাহিদা ৩,৮৪,৪৩৭টি হলেও প্রস্তুত রয়েছে ৪,৯৬,৮৯৩টি। ফলে জেলায় প্রায় ১,১২,৪৫৬টি পশু উদ্বৃত্ত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতোয়ার রহমান।

অন্যদিকে যশোর জেলায় এবার ১,১৪,৫৭৪টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে গরু ৩৫,৩৩৮টি, ছাগল ৭৮,৫২৮টি এবং ভেড়া ৫৮৩টি। জেলার চাহিদা ৯৬ হাজার, ফলে ১৯ হাজারের বেশি পশু উদ্বৃত্ত রয়েছে।

খামারিরা জানিয়েছেন, এবার কোরবানির বাজারে ভালো দামের প্রত্যাশা করছেন তারা। দেশের বিভিন্ন হাটে এসব উদ্বৃত্ত পশু সরবরাহের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে গত ১৩ মে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, গরুর দেশি জাত হারিয়ে আমাদের আধুনিক জাত দরকার নেই। দেশি জাত রক্ষা করে আমরা যেন দুধ ও মাংস উৎপাদন করতে পারি, সে লক্ষ্যে কাজ করতে হবে। কোরবানির জন্য এবার প্রয়োজনের তুলনায়ে বেশি পরিমাণ পশু দেশে রয়েছে বলেও জানান তিনি।

সূত্র : নিউজ ২৪

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গরু- ছাগলে ভরপুর দেশ

আপডেট সময় : ০১:২৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫