ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত শফি আলম মারা গেছেন ভেনামি চিংড়ি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে-মৎস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টেকনাফে মাদক মামলার পলাতক আসামি এবার হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান গর্জনিয়ার উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন শহীদুল্লাহ বাপ্পী শেষ গ্রুপ ম্যাচের আগে ব্রাজিল, মরক্কো, কানাডা ও দক্ষিণ কোরিয়ার জমজমাট কোয়ালিফিকেশন সমীকরণ নাইক্ষ্যংছড়িতে উদ্ধার মানব কঙ্কালের পরিচয় শনাক্তে নমুনা প্রেরণ ঢাকায় উখিয়ার পল্লীসঞ্চয় ব্যাংকের সেই মনির এবার জড়ালেন ১ লাখ ৪০ হাজার ইয়াবা মামলায় সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম নাইক্ষ্যংছড়িতে ফের মাইন বিস্ফোরণে আহত ১ চলে গেলেন ভাষাবিদ অধ্যাপক শাহজাহান মনির পেকুয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায় নিহত, আহত ৩৮ পরিবারের মাঝে ১ কোটি ৪০ লাখ টাকার সহায়তার চেক বিতরণ মামলা প্রত্যাহারের হুমকির পর বাদী সাংবাদিককে অপহরণের চেষ্টা: ইয়াবা গডফাদার ভুট্টো গং এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের মহেশখালীতে ৬তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার করে হেফাজতে নিল পুলিশ সৌদিতে বিদেশি নাগরিকদের জমির মালিক হওয়ার সুযোগ

কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • 329

বান্দরবানের রুমা উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র কেওক্রাডং পাহাড়ে যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে ১১ জন পর্যটক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিদ্দিকুর রহমান (৫৫), হাশমত (৪৫), রাশেদুল (৪৪), আফিকুল ইসলাম (৪৪), মো. সোহেল রানা (৪৫), মো. ফারুক আহমেদ (৪২), আকরাম আলী (৩৭), জুমা (২৬), রুমি আক্তার (২৮) এবং বেলায়েত (৩৩)। তারা সবাই কুষ্টিয়া জেলার বাসিন্দা। তাদের সঙ্গে থাকা গাইড স্বপন বড়ুয়া (৩৪) রুমা সদর ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে বগালেক থেকে চাঁদের গাড়িতে করে ১৩ জনের একটি দল কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে ১১ জন পর্যটক গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে যাত্রীবাহী চাঁদের গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১১ পর্যটক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত সবাইকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।”

সূত্র: রাইজিংবিডি.কম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত শফি আলম মারা গেছেন

কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত

আপডেট সময় : ০১:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫