ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু! ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমীর -“তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে” কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চেইন্দায় ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত বিশেষ অভিযান: গ্রেফতার ২৫ জন, ১৭ কিশোর গ্যাং সদস্য আটক লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ১.৫ লাখ টন লবণ আমদানির অনুমতি, তার মধ্যে ৫,৭৬৬ টন লবণ গায়েব উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক শহরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু ৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্য এলো বাংলাদেশে আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুতুবদিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেকারিকে জরিমানা করা হয়েছে।

বুধবার সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা।

অভিযানের সময় দেখা যায়, বেকারিগুলোতে খাদ্যপণ্য তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং নিম্নমানের উপকরণ ব্যবহৃত হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট আইনের আওতায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও ক্যথোয়াইপ্রু মারমা বলেন, “জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান চলবে। আইন লঙ্ঘনকারী যেকোনো প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হবে।”

সাধারণ মানুষ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের অভিযান আরও বাড়ানো উচিত। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (মোঃ) আরমান হোসেন উপস্থিত ছিলেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিত মনিটরিং এবং আইন প্রয়োগের ব্যাপারে জোর দেওয়া হয়েছে।

ট্যাগ :

সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু!

কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৪:৫৭:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫