ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া রাইজিং স্টার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আপেল মাহমুদের অপকর্মের প্রতিবাদ করায় আমাকে ১০০ কোটি টাকা খরচ করে হত্যার পরিকল্পনা ফাঁস-জাবেদ ইকবাল ইফতার আয়োজন কক্সবাজার জেলা বিএনপির উখিয়ায় ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ​ মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার মহেশখালীতে জমিসংক্রান্ত বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু চকরিয়ায় মসজিদের পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যু উখিয়ায় গৃহবধূ হত্যা: যুবকের দায় স্বীকার

কুতুবদিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে আব্দুল্লাহ (১) ও জোসনা আকতার (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বড় মৌলভী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ কক্সবাজার পৌরসভার চরপাড়া এলাকার ইলিয়াসের ছেলে এবং জোসনা আকতার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ি এলাকার কবির আহমদের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মো. ইলিয়াস ও তার স্ত্রী কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল এলাকায় শুটকি শুকানোর কাজে মজুরি ভিত্তিতে কাজ করতে আসেন। ছোট সন্তান আব্দুল্লার দেখাশোনার সুবিধার জন্য ইলিয়াসের স্ত্রীর ভাইয়ের মেয়ে জোসনা আকতারও তাদের সঙ্গে ছিল।
শনিবার সকালে পুকুরের পাশে খেলার সময় আব্দুল্লাহ পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে জোসনা পানিতে নেমে গেলে দু’জনই পানিতে ডুবে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৈয়ারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় দুই শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

কুতুবদিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট সময় : ১২:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫