ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২ মিয়ানমারের বিবৃতির প্রতিবাদে ইউসিআর -“রোহিঙ্গারা বাঙালি নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাসী” শহরের লাইট হাউজ এলাকায় রিসোর্ট দখলের ঘটনায় আল-আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আটক ১ লোহাগাড়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া থেকে বেরিয়ে এলো জালনোটের কারবার : জালনোটসহ ‘কারবারি’ শাহ আলম আটক পর্যটন শহর কক্সবাজারের দোকান-শপিংমল রাত ৯ টা পর্যন্ত খোলা রাখার প্রস্তাব ব্যবসায়ীদের পেকুয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ জুন-জুলাইয়ের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর চালুর সিদ্ধান্ত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি মাদক ব্যবসায়ীদের তথ্য দিন পরিচয় গোপন রাখা হবে প্লট দখল নিয়ে প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সাংবাদিক ছফওয়ানের বিবৃতি, আইনি ব্যবস্থার হুশিয়ারি লোহাগাড়ায় ভোররাতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ লাখ টাকার স্বর্ণ-টাকা ও মালামাল লুট গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মুহিববুল্লাহ সৌদিয়া হোটেল থেকে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার ‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’ তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী

কানাডার সঙ্গে বিনিয়োগ সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠকে বিনিয়োগ-সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার ইন্দো-প্যাসিফিক ট্রেড রিপ্রেজেন্টেটিভ পল থোপপিল সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশে তার দ্বিতীয় সরকারি সফরে থোপপিল বেল হেলিকপ্টার, ব্ল্যাকবেরি, গিলডান অ্যাক্টিভওয়্যার, জেসিএম পাওয়ার এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনসহ কানাডার কয়েকটি স্বীকৃত কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহীদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

এসময় থোপপিল বলেন, আমরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনায় বিশ্বাস করি। এ কারণেই আমি আমার সঙ্গে ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে এসেছি। কারণ আমরা আরও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চাই।

তিনি প্রফেসর ইউনূসের নেতৃত্বে গৃহীত সংস্কার উদ্যোগের প্রশংসা করে এগুলোকে সাহসী ও প্রয়োজনীয় বলে বর্ণনা করেন।

তিনি বলেন, আপনি একটি চিত্তাকর্ষক উপদেষ্টা দল একত্রিত করেছেন। আমরা অগ্রগতির স্পষ্ট লক্ষণ দেখতে পাচ্ছি। আপনার সরকার যে সংস্কার শুরু করেছে—তা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করছে এবং কানাডা বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে মূল্য দেয়।

জবাবে প্রফেসর ইউনূস বলেন, আমরা উত্তরাধিকার সূত্রে যা পেয়েছি তা একটি বিপর্যয়, এটি পরিষ্কার করার চেষ্টা করছি। মনে হচ্ছিল যেন ১৫ বছরের দীর্ঘ ভূমিকম্প। অসম্ভব প্রতিকূলতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্য দিয়ে আমরা ক্রমাগত অগ্রগতি করে চলেছি। আর সামনে এগিয়ে যেতে হলে আপনাদের মতো বন্ধুকে আমাদের পাশে চাই।

প্রধান উপদেষ্টা কানাডার বিনিয়োগকারীদের উষ্ণ আমন্ত্রণ জানিয়ে শিল্প সম্প্রসারণের জন্য বাংলাদেশের প্রস্তুতি এবং আঞ্চলিক রফতানি কেন্দ্র হিসেবে এর সম্ভাবনার ওপর জোর দেন।

তিনি বলেন, আপনি এখানে বিনিয়োগ করতে পারেন, এখানে উৎপাদন করতে পারেন এবং এখান থেকে অন্যান্য বাজারে পুনরায় রফতানি করতে পারেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা আমাদের জনগণকে প্রশিক্ষণ দিতে এবং কানাডিয়ান ব্যবসায়ীদের সঙ্গে অংশীদারত্ব করতে প্রস্তুত। বাংলাদেশে কানাডাকে সবসময় স্বাগত জানাই আমরা।

প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদও এ সময় উপস্থিত ছিলেন।

কানাডার প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং, কানাডার হাইকমিশনের সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস বেল হেলিকপ্টারের বাণিজ্যিক বিক্রয় ব্যবস্থাপক উইলিয়াম ডিকি, ব্ল্যাকবেরির হেড অব গভর্নমেন্ট সলিউশনস ব্র্যাড কলওয়েল, কানাডার দক্ষিণ এশিয়ার রফতানি উন্নয়ন প্রধান প্রতিনিধি লাডিসলাউয়া পাপারা, গিলডান অ্যাক্টিভওয়্যারের ভাইস প্রেসিডেন্ট জুয়ান কনট্রেরাস, জেসিএম পাওয়ারের এশিয়া অঞ্চলের পরিচালক মো. আলী এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনের গ্লোবাল সেলসের ভাইস প্রেসিডেন্ট টনি র‍্যাডফোর্ড।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২

কানাডার সঙ্গে বিনিয়োগ সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট সময় : ১০:৪৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫