ঢাকা ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুর উখিয়ারঘোনাতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের আলোচনা তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী আজ পবিত্র শবে কদর হঠাৎ বৃষ্টি পর্যটন শহরে বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন তারেক অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রদল নেতা জনি বিএসপিএ কক্সবাজারের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: মাহবুবসভাপতি, সুমন সম্পাদক টিটিএনের প্রতিনিধি সম্মেলন: নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় জেলা পরিষদের প্রশাসক হলেন কুতুবদিয়ার নুরুল বশর চৌধুরী উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ​ ২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ: বিআইডব্লিউটিএর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপে যাত্রী আহত, কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ মাতারবাড়ি থেকে অস্ত্রসহ যুবক আটক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের মরদেহ পৌঁছেছে বাড়িতে : জানাজা মঙ্গলবার সকাল ১০ টায়

কলাতলীর এলপিজি স্টেশনের অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত আবু তাহেরের মরদেহ পৌঁছেছে কক্সবাজার।

সোমবার দিবাগত রাত ১ টা ১০ মিনিটে কলাতলী ঝরঝরি কুয়া এলাকায় মরদেহ পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঢাকায় ময়নাতদন্ত শেষে স্বজনেরা মরদেহ নিয়ে রওয়ানা দেয় সোমবার বিকেলে।

মঙ্গলবার সকাল ১০ টায় কলাতলী দাখিল মাদ্রাসা সংলগ্ন বড় মসজিদে জানাজা শেষে স্থানীয় গৈয়মতলী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে বলে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন নিহতের বড় ছেলে মো. সোহেল।

রবিবার দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের ছেলে মো. সোহেল জানান, আবু তাহেরের শ্বাসনালীসহ শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চারদিন জিবম-মৃত্যুর সন্ধিক্ষনে থাকার পর তিনি মারা যান।

গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার কিছু পর কক্সবাজার শহরের কলাতলীতে এন. আলমের মালিকানাধীন এলপিজি স্টেশনে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আবু তাহেরসহ অন্তত ১০ জন দগ্ধ হন।

নিহত আবু তাহের পেশায় সিএনজি চালক ছিলেন। তাঁর বয়স হয়েছিলো ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ট্যাগ :

আপডেট সময় : ০২:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬