ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎

কলাতলীতে পাহাড় ধসে ৫ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত : আহত ৩

কক্সবাজার শহরের মধ্যম কলাতলী উত্তর পাড়ায় পাহাড় ধসে অন্তত পাঁচটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, টানা বৃষ্টির ফলে পাহাড়ের একটি বড় অংশ ধসে নিচের বসতঘরগুলোর ওপর পড়ে। এতে কয়েকটি ঘর আংশিক ও সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন মোঃ ইকবাল, ফাহিম ও মোশারফ হোসেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে ফাহিম বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভূমিধসের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। তাদের প্রয়োজনীয় আসবাবপত্র ও গৃহস্থালির মালামালেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম এলেই মধ্যম কলাতলী এলাকার পাহাড়সংলগ্ন বসতিগুলো ভূমিধসের ঝুঁকিতে থাকে। তারা ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা এবং পাহাড় ধস প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

কলাতলীতে পাহাড় ধসে ৫ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত : আহত ৩

আপডেট সময় : ০৫:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬