ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎

কর অঞ্চল কক্সবাজারে ৯৬ নবনিযুক্ত কর্মীর বরণ অনুষ্ঠান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর অংশ হিসেবে নবগঠিত কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-কক্সবাজারে নিয়োগ পাওয়া ৯৬ জন নবনিযুক্ত কর্মচারীকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজস্ব প্রশাসনকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন কর্মীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল কক্সবাজার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্ব প্রশাসনের কার্যক্রমকে অধিকতর গতিশীল করার স্বার্থে কর অঞ্চল কক্সবাজারের আওতাধীন গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) শূন্য পদে গত ৩০ জুন ৯৬ জনকে নিয়োগ দেওয়া হয়। নবনিযুক্ত কর্মচারীরা ৭ জুলাই নিজ নিজ কর্মস্থলে যোগদান করেন। তাদের কর্মজীবনের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে কর অঞ্চল-কক্সবাজারের প্রধান কার্যালয়ে এক বর্ণাঢ্য বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর অঞ্চল-কক্সবাজারের কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম বলেছেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে একঝাঁক দক্ষ ও সম্ভাবনাময় তরুণ আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি বিশ্বাস করি, আপনাদের মেধা, নিষ্ঠা ও নতুন দৃষ্টিভঙ্গি আমাদের প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং রাজস্ব আহরণের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি নতুন কর্মীদের সততা, স্বচ্ছতা ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন কর অঞ্চল কক্সবাজারের যুগ্ম কর কমিশনার মো. মিজানুর রহমান। এছাড়া সদর দপ্তরের (প্রশাসন) অতিরিক্ত সহকারী কর কমিশনার আব্দুল্লাহ আল সোয়াদ, উপকর কমিশনার, সহকারী কর কমিশনার, অতিরিক্ত সহকারী কর কমিশনার, কর পরিদর্শকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত কর্মচারীরাও নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তারা কর অঞ্চল কক্সবাজারের কর্মপরিবেশের প্রশংসা করে দেশের রাজস্ব ব্যবস্থার উন্নয়ন এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে আন্তরিকতা, সততা ও সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

কর অঞ্চল কক্সবাজার সূত্র জানায়, নতুন জনবল যুক্ত হওয়ার ফলে কর প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং করদাতাদের সেবার মান বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আহরণ কার্যক্রমেও ইতিবাচক গতি আসবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

কর অঞ্চল কক্সবাজারে ৯৬ নবনিযুক্ত কর্মীর বরণ অনুষ্ঠান

আপডেট সময় : ১১:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬