ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান, পিস্তলসহ পাচারকারী আটক আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরুসহ ট্রাক জব্দ, আটক ৫ মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবে না -জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত উখিয়ায় মানববন্ধন করে আলোচিত ‘ছৈয়দাখাতুন’ হত্যা মামলা প্রত্যাহার দাবি! জাতিসত্তার কবি নূরুল হুদার জন্মভিটায় চুরি, উধাও ২০০ বছরের পুরনো সিন্ধুক ওশান প্যারাডাইসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি: শতাধিক কর্মীর ব্লাড গ্রুপিং, ১২ জনের রক্ত সংগ্রহ কুতুবদিয়া ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন মহেশখালীতে জমকালো আয়োজনে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন রাস্তার পাশে মিলল ভবঘুরে বৃদ্ধের মরদেহ খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায় শিশু সাদিক ৯ বছরের শিশুকে ধর্ষণ: দুই মাস পর আটক প্রধান আসামি ঝাউতলায় পৌরসভার নালা দখল করে দোকান নির্মাণ, নীরব পৌর প্রশাসন রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলি ও ৪৩ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার সরকারি কলেজে চালু হলো গনিত ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্স

কক্সবাজারের উচ্চশিক্ষায় যুক্ত হলো নতুন এক মাইলফলক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজার সরকারি কলেজ-এ চালু হয়েছে গণিত ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্স।

এতদিন এই দুই বিষয়ে অনার্স কোর্স থাকলেও মাস্টার্স না থাকায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য জেলার বাইরে গিয়ে পড়ালেখা করতে হতো। বিশেষ করে চট্টগ্রামে গিয়ে পড়াশোনা করতে গিয়ে অনেককে আবাসন সংকট, যাতায়াত ব্যয় এবং সময়ের অপচয়ের মতো নানা সমস্যার সম্মুখীন হতে হতো। ফলে অনেক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন মাঝপথেই থেমে যেত।

নতুন এই উদ্যোগের ফলে এখন থেকে শিক্ষার্থীরা নিজ জেলাায়, পরিচিত ক্যাম্পাসে থেকেই স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন করার সুযোগ পাচ্ছেন। এতে করে শিক্ষা গ্রহণ আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে মনে করছেন অনেকেই।

এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ, কলেজ প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে ধন্যবাদ।

কলেজ সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষ থেকেই গণিত ও ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্স কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। যারা প্রাথমিক আবেদনে সুযোগ পাননি বা নতুনভাবে ভর্তি হতে চান, তারা রিলিজ স্লিপের মাধ্যমে এই দুটি বিভাগে আবেদন করতে পারবেন।
নতুন এই দুটি বিভাগ যুক্ত হওয়ায় বর্তমানে কক্সবাজার সরকারি কলেজে মোট ৮টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। এতে করে কক্সবাজার উচ্চশিক্ষার প্রসারে আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

কক্সবাজার সরকারি কলেজে চালু হলো গনিত ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্স

আপডেট সময় : ০৯:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬