ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান – বিএনপি দেশের মানুষের স্বার্থে কাজ করে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান স্ত্রীকে সঙ্গে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্ক ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী মালুমঘাটে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের জন্য আমার নেতার বৃহত্তর মাস্টার প্ল্যান আছে – স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে পিএমখালীতে যান প্রধানমন্ত্রী, পাশে বসান স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘করবো কাজ, গড়ব দেশ’—প্রধানমন্ত্রী তারেক রহমান কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার কক্সবাজারে পৌঁছেছেন তারেক রহমান, দিনব্যাপী অংশ নেবেন ১১ কর্মসূচিতে  কক্সবাজারের পথে সপরিবারে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের মানুষের ৩ দাবি প্রধানমন্ত্রীকে বরনে প্রস্তুত পেকুয়া কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই -কক্সবাজারে ক্রীড়ামন্ত্রী কুতুবদিয়ায় উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে দিনব্যাপী কর্মসূচি

কক্সবাজার-১ আসন: বিএনপি-জামায়াতসহ পাঁচ জনের মনোনয়ন দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১( চকরিয়া-পেকুয়া) আসনে পাঁচ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন৷ ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার শেষ দিন ছিলো।

মনোনয়ন দাখিল করা প্রার্থীরা হলেন, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে আব্দুল্লাহ আল ফারুক, গণঅধিকার পরিষদ থেকে আব্দুল কাদের,
ইসলামি আন্দোলন মোঃ ছরওয়ার আলম কুতুবী এবং
স্বতন্ত্র প্রার্থী থেকে সাইফুল ইসলাম।

পাঁচ জনের মধ্যে গত ২৮ ডিসেম্বর সবার আগে মনোনয়ন জমা দেন সালাহউদ্দিন আহমেদ। এ আসনে মোট পাঁচ জন প্রার্থী থাকলেও আসল প্রতিদ্বন্দ্বীতা হবে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ এবং জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের মধ্যে।

তথ্য সংগ্রহে জানা যায়, কক্সবাজার-১ আসন থেকে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে হ্যাট্রিক বিজয় লাভ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ২০০১সালের বিএনপি সরকার গঠন করলে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। এরপর ২০০৮ সালে নির্বাচনকালীন সময়ে তিনি কারাগারে থাকলে প্রার্থী হন তাঁর স্ত্রী এডভোকেট হাসিনা আহমেদ। সে বার ও এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয় বিএনপি। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করলে আসনটি চলে যায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাজ্বী মোহাম্মদ ইলিয়াসের হাতে। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে বিজয়ী হন চকরিয়া উপজেলা আ’লীগের সভাপতি জাফর আলম। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কল্যাণ পার্টির চেয়ারম্যান ছৈয়দ ইব্রাহিম এমপি নির্বাচিত হন এই আসনে৷ ছাত্র জনতার গনঅভ্যুত্থানে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে মাত্র সাত মাসের মাথায় বিদায় নিতে হয় এই ইব্রাহিমকে।

মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির সময় ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান – বিএনপি দেশের মানুষের স্বার্থে কাজ করে

কক্সবাজার-১ আসন: বিএনপি-জামায়াতসহ পাঁচ জনের মনোনয়ন দাখিল

আপডেট সময় : ১০:৫৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫